চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডকে আটকে দেয়ার ম্যাচে মরিনহোর লাল কার্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:18 পূর্বাহ্ন 25, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ইউনাইটেডের ম্যাচে মরিনহো লাল কার্ড দেখান, মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে হারিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। পরের ম্যাচে হতাশ হতে হয়েছে জায়ান্টদের। ইউরোপা লিগে তুরস্কের ক্লাব ফেনেরবাচের কাছে পয়েন্ট হারিয়েছে এরিক টেন হাগের দল। ম্যাচের ফলের পাশাপাশি আলোচিত হয়েছেন ফেনেরবাচ কোচ হোসে মরিনহো, লাল কার্ড দেখেছেন।

ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতে তুরস্কের ক্লাব ফেনেরবাচের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে এরিক টেন হাগের দল।

ফুটবল বিশ্বের অন্যতম সফল কোচ হোসে মরিনহো একসময় সামলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বও। সাবেক ক্লাবের বিপক্ষে কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়েছিলেন তুরস্কের অন্যতম সফল দল ফেনেরবাচের হয়ে।

প্রথমার্ধের শুরুতে ইউনাইটেড এগিয়ে গেলে দ্বিতীয়ার্ধের কয়েক মিনিটের মধ্যে সমতায় ফেরে স্বাগতিক দল। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় মরিনহোর লাল কার্ড। ম্যাচ ঘড়ির কাটা ঘণ্টায় পৌঁছানোর আগে লাল কার্ড দেখেন তিনি। রেফারির সঙ্গে তর্ক করার শাস্তি পান পর্তুগিজ কোচ।

ম্যাচ শেষে লাল কার্ড প্রসঙ্গে ৬১ বর্ষী কোচ বলেছেন, ‘লাল কার্ডের কারণ হিসেবে তিনি আমাদের অবিশ্বাস্য কিছু কথা বলেছেন। আমি তাকে অভিনন্দন জানাই, কারণ তিনি একেবারে অবিশ্বাস্য কথা বলেছেন। খেলা চলাকালীন সময়ে তার একটি চোখ ছিল পেনাল্টি পরিস্থিতির উপর এবং আরেক চোখ ছিল বেঞ্চে, আমার আচরণের উপর। তিনি আমাকে এমনই এক ব্যাখ্যা দিয়েছেন। যে কারণে তিনি বিশ্বের সেরা রেফারিদের একজন।’

ইউনাইটেডের মতো বড় দলের বিপক্ষে জয়ে দারুণ খুশি মরিনহো। পর্তুগিজ কোচ বলেছেন, ‘ছেলেরা আশ্চর্যজনক ম্যাচ খেলেছে। আমরা এমন একটি দলের বিপক্ষে খেলেছি যেটি আমাদের থেকে উচ্চ স্তরের। এই ম্যাচে আমাদের কিছু পাগলামি সিদ্ধান্ত নিতে হয়েছিল। তবে আমাদের পারফরম্যান্স অসাধারণ ছিল এবং খেলোয়াড়দের কাছ থেকে এরচেয়ে বেশি কিছু চাওয়ারও সুযোগ নেই।’

Tags: ইউনাইটেডটেন হাগতুরস্কমরিনহোলিড স্পোর্টস
Previous Post

ভিডিও বার্তায় বাথুলিবাসী’র জন্য মৌসুমীর উচ্ছ্বাস!

Next Post

ওমর সানীর সাথে মনের কথা!

Next Post
ওমর সানী sunglasses পরা অবস্থায় ছবি, বাংলার সংবাদ ওমর সানী. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমর সানীর সাথে মনের কথা!

প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলিউডের ছবি ভেনম ও স্মাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

একই দিনে দেশের প্রেক্ষাগৃহে হলিউডের দুই ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT