চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ভাঙার ভয়ে পর্বতারোহী সহযোগিতা করেননি সহযোগীকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 12, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
হিমালয়ে বরফে ঢাকা পর্বতশৃঙ্গের ছবি, সূর্যোদয় দেখছে পর্বতারোহী. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান-চীন সীমান্তে অবস্থিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় কে-টুতে স্বল্পতম সময়ে আরোহণের সময়  নরওয়েজিয়ান পর্বতারোহী এবং তার দলের বিরুদ্ধে  আহত সহযোগী গাইডকে  সহযোগিতা না  করায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।  তবে তা অস্বীকার করেছেন নরওয়েজিয়ান পর্বতারোহী ক্রিস্টিন হরিলা  ও তার দল।  

শনিবার ১২ আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত থেকে ছিটকে পড়েছিলেন মোহাম্মদ হাসান নামের ওই সহযোগী।   সে সময় তাকে তার দলের অন্য সদস্যরা সহযোগিতা না করে পাশ কাটিয়ে পর্বতে উঠে যান। এর কয়েক  ঘণ্টা পরই  হাসানের মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হাসানের সহাযোগিতায় চলতে থাকা আরোহণকারী দলটি হাসান আহত অবস্থায় পরে থাকা অবস্থায় তার পাশ দিয়ে  একে একে হেঁটে যাচ্ছেন ।

তবে নরওয়েজিয়ান দলের সদস্য হরিলা বলেন, তিনি এবং তার দল হাসানকে বিপজ্জনক পরিস্থিতিতে সাহায্য করতে  সর্বাত্মক চেষ্টা করেছিলেন।  তার দল হাসানের কাছে একটি দড়ি বেঁধে তাকে অক্সিজেন এবং গরম জল দিতে দেড় ঘণ্টা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তার দলের সদস্যরা হাসানকে সাহায্য করার চেষ্টা করেছিলেন কিন্তু তাকে সংকীর্ণ পথে নামানো ‘সম্ভব’ হয়নি দাবি করেন তিনি।  সেখানে অন্যান্য পর্বতরোহীর ভিড় থাকায়ও তাকে সাহায্য করতে সমস্যা হচ্ছিল জানান তিনি। ‘এটি  ছিল একটি মর্মান্তিক দুর্ঘটনা। ওই দুর্ঘটনায় হাসান ছাড়াও আরো ৩ জন প্রাণ হারিয়েছেন  জানান হরিলা।

তবে অস্ট্রিয়ার দুই পর্বতারোহী ফিলিপ ফ্ল্যামিগ ও উইলহেলম স্টেইন্ডল এই ঘটনার একটি ছবি পোস্ট করেছেন। ওতে দেখা যায়, দলের অন্য সদস্যরা হাসানকে পাশ কাটিয়ে পর্বতারোহণে ব্যস্ত ছিলেন। এছাড়াও তারা একটি ড্রোনের সাহায্যেও কিছু ফুটেজ নিয়েছিলেন তাতে দেখা যায়,  একটি লোক জীবিত অবস্থায় সরু রাস্তায় পড়ে আছেন। অন্য আরোহীরা তাকে পাশ কাটিয়ে পর্বতের চূড়ার দিকে এগুচ্ছে। অথচ সেখানে কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে যান নি।  স্টেইন্ডল বলেন, ‘এ ঘটনায় তারা সত্যি হতবাক হয়েছিলেন।  খুব কষ্টও পেয়েছিলেন।

নরওয়েজিয়ান সেই দলটি দ্রুততম সময়ে ২৬ হাজার ফুট উঁচু কে-টু পাহাড়ের চূড়া অতিক্রম করে অনন্য রেকর্ড গড়েছেন। কিন্ত তাদের গাইড হাসানের শেষ রক্ষা হয়নি। ওই দিন  অস্ট্রিয়ার দলটিরও পর্বতারোহণের কথা ছিল।  কিন্তু বিপজ্জনক আবহাওয়া এবং তুষারপাতের কারণে তা বাতিল করা হয়েছিল।

Tags: মাউন্ট কে-২
Previous Post

এক নজরে সেমিতে কে কার মুখোমুখি

Next Post

রবিবার বিকেলে হাসান স্মরণ ও চলচ্চিত্র প্রদর্শনী

Next Post
হাসান স্মরণে ছবি ও চলচ্চিত্রের প্রদর্শনী, রবিবার বিকেলে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার বিকেলে হাসান স্মরণ ও চলচ্চিত্র প্রদর্শনী

পাসুরি গায়ক ও চিত্রশিল্পী, দুইজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রশিল্পীকে বিয়ের গুঞ্জন, ট্রলের মুখে 'পাসুরি' গায়ক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT