চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জিতে দেশে ফিরতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 অপরাহ্ন 29, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ডাইভিং করে ক্যাচ ধরার চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাউন্ট মঙ্গানুইতে ইতিহাস লেখার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। নিউজিল্যান্ডে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটি জিতে এগিয়ে থাকা বাংলাদেশ শুক্রবার নেমেছিল সিরিজ জয়ে চোখ রেখে আগে বোলিং বেছে নিয়ে লড়াইয়েই ছিল নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসের মাঝপথে বাগড়া দেয় বৃষ্টি। পরে আর খেলা গড়ায়নি। ফলে সিরিজ জয়ের অপেক্ষা বেড়েছে টাইগারদের। তবে এখনও শেষ হয়ে যায়নি ইতিহাস গড়ার সুযোগ। শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে দেশের ফেরার স্বপ্ন দেখছে টিম টাইগার্স।

টাইগার লেগ-স্পিনার রিশাদ হোসেন জানিয়েছেন এমনটাই। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘কোনো আফসোস না রাখাই ভালো। যা কিছু হয়েছে। আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজটা নিয়ে দেশে ফেরার জন্য। এত বড় একটি সুযোগ পেয়েছি, চেষ্টা করবো কাজে লাগানোর। আমরা জেতার জন্যই নেমেছিলাম, কিন্তু বৃষ্টি নিয়ে আমাদের কিছু করার নেই।’

‘সিরিজে আমরা কোনো নেতিবাচক চিন্তা করিনি। ক্যাচ মিস হতেই পারে, পরবর্তীতে আর এরকম হবে না। আমরা নিজেদের প্রক্রিয়া অনুযায়ী প্রস্তুতি নেব, বাকিটা মাঠে দেখা যাবে। মাঠে নামার আগে আমাদের এটা ভালো খেলে জেতার আত্মবিশ্বাস ছিল। সবার মাথায় ছিল যে আমরা যদি ১০০ কিংবা ১১০ ভাগ দেয়ার চেষ্টা করি, তাহলে জয় পাব। আমাদের বিশ্বাস, এই সিরিজটা আমরা দেশে নিয়ে যাব।’

ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে ছিলেন না টাইগার ওপেনার লিটন দাস। গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার দলে না থাকায় চাপ ছিল কি না এমন প্রশ্নে টাইগার স্পিনার বলেছেন, ‘আগের ম্যাচে দাদা একাই জিতিয়েছেন, এদিক থেকে একটু চাপ তো ছিলই। তবে উনার জায়গায় যে আসছে, তারও এরকম সামর্থ্য আছে। দর্শকও তুলনামূলক বেশি ছিল আজ, কিন্তু বৃষ্টির কারণে তারা হতাশ হয়ে ফিরেছে। তবে আমরা ঠিক আছি।’

মাউন্ট মঙ্গানুইতে টস জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিউইরা ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান তোলার পর বৃষ্টি নামে। পরে ভেস্তে যায় ম্যাচ। এর আগে নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ৫ উইকেটে হারায় বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে ৩১ ডিসেম্বর শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিকদের বিপক্ষে লড়বে টিম টাইগার্স। বাংলাদেশ সময় ভোর ছটায় গড়াবে লড়াই।

Tags: টি-টুয়েন্টিনিউজিল্যান্ডবাংলাদেশমাউন্ট মঙ্গানুইরিশাদলিড স্পোর্টসশান্ত
Previous Post

টিআইবি মাঝেমাঝে রাজনৈতিক দলের মতো বিবৃতি দেয়: তথ্যমন্ত্রী

Next Post

বাংলাদেশের মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে

Next Post
বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধির চিত্র, অর্থনৈতিক উন্নয়ন বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে

আওয়ামী লীগের জনসংযোগ ও প্রচার কার্যক্রমের ছবি, নেতারা জনসম্মুখে প্রচারপত্র দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে জেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের ভোটযুদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT