চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌনির মুখে বলিউডে থিতু হওয়ার গল্প!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
মৌনির বলিউডে প্রবেশের গল্পের ছবি, সাহসী ও আত্মবিশ্বাসী চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দি টিভি সিরিয়ালে এক সময় চুটিয়ে কাজ করেছেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়, যেখানে সাফল্যের কোন কমতি হয়নি তার। এরপর সিনেমায় এসেও সেই ধারা রেখেছেন অব্যাহত। বলিউড জুড়ে জারি রেখেছেন বাঙালিদের দাপট।

শুধু অভিনয়ে নয়, অভিনয়-সৌন্দর্য্য মিলিয়ে এক ফুল প্যাকেজ যেন ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত এই অভিনেত্রী। তবে নিজের উঠে আসার জার্নিটা এতটা সহজ ছিল না অভিনেত্রীর জন্য। যা নিয়েই সম্প্রতি ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন মৌনি।

নিজের বিষয়ে এমন একটি বিষয় প্রকাশ্যে আনলেন, যেটা তিনি কখনও বলেননি। মৌনির ভাষ্য, ‘আমার বন্ধুরা সবাই এটা জানে। কিন্তু এই প্রথম অন-রেকর্ডে বলছি, আমি নিজেকে সুন্দর-আকর্ষণীয় মনে করতাম না। এটা নিয়ে অনেক ভাবতাম। আমাকে কেমন দেখাচ্ছে, দীর্ঘ সময় ধরেই আমি নিজেই সেটা পরখ করেছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় সত্য। কিন্তু আত্মিক শান্তির বিষয়ে জানার পর, মেডিটেশনের মাধ্যমে নিজেকে ভালোবাসা, আমি যেমন, তেমনটাকে মেনে নেওয়া, এসব উপলব্ধি করেছি।’

ক্যারিয়ারের শুরুতে মোটেই এমন দেখতে ছিলেন না মৌনি। নিজেকে বদলেছেন, গ্রুম করেছেন। এমনকি প্লাস্টিক সার্জারি করে সুন্দরী হওয়ার তকমাও পেয়েছেন তিনি। যার ফলে অনেকেই তাকে প্লাস্টিক-সুন্দরী বলেও কটাক্ষ করে থাকেন। তবে ভেঙে না পরে দীর্ঘ ক্যারিয়ারে নিজের প্রতিভা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন মৌনি।

মৌনি বলেন, টেলিভিশন আমাকে সব কিছু দিয়েছে। আমি আজ যে অবস্থানে, তা টিভির জন্যই। এবং এর জন্য চিরদিন কৃতজ্ঞ থাকবো। যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে, সিনেমায় কাজ করবো; তখন মনে হয়েছিল, যদি এখন সিনেমা না করি, তাহলে আর কখন!

তো সেই ছোট পর্দা থেকে বড় পর্দায় আসার জার্নিটা একদম আমার মনমতো হয়েছিল ‘গোল্ড’ সিনেমায়। এখানে আমি এক বাঙালি মেয়ের চরিত্রে কাজ করেছি, বাস্তবেও আমি বাঙালি। ফলে সহজেই সেই চরিত্রে মানিয়ে নিতে পেরেছিলাম। এরপর এক এক করে প্রজেক্ট আসছে, আর আমি সেভাবে কাজ করে যাচ্ছি।- বলছিলেন মৌনি।-ইন্ডিয়া টুডে

Tags: টিভিফিল্মবলিউডমৌনি রায়
Previous Post

নিখোঁজের ১৭ দিন পর প্রবাসীর মরদেহ উদ্ধার

Next Post

শেষ ম্যাচে অস্ট্রেলিয়া দলে একাধিক নতুন মুখ

Next Post
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফি হাতে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ম্যাচে অস্ট্রেলিয়া দলে একাধিক নতুন মুখ

আকাশে উড়ন্ত পাখির ঝাঁক, প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের এক-পঞ্চমাংশেরও বেশি প্রজাতির প্রাণী বিলুপ্তির ঝুঁকিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT