চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 13, মার্চ 2024
in বাংলাদেশ
A A
ব্র্যাক ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরির বাজারের জন্য উপযোগী দক্ষতা চিহ্নিত করার লক্ষ্যে ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত রোববার (১০ মার্চ) এনএসডিএ কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এনএসডিএ’র সদস্য (যুগ্মসচিব) মো. জোহর আলী এবং ব্র্যাকের এডুকেশন, স্কিলস ডেভেলপমেন্ট ও মাইগ্রেশনের পরিচালক সাফি রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় চাকরির বাজারের উপযোগী দক্ষতা চিহ্নিত করতে বাজার বিশ্লেষণের পাশাপাশি প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাঠ্যক্রম তৈরি এবং দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করবে ব্র্যাক ও এনএসডিএ।

এ ছাড়া দক্ষতা বিকাশের জন্য কর্মশালা, সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা এবং আয়োজনও করা হবে। এনএসডিএ’র সনদপ্রাপ্ত শ্রমিকদের বিদেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলির সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সহযোগিতা করাসহ বেশ কিছু বিষয় নিয়ে কাজ করবে ব্র্যাক ও এনএসডিএ।

অনুষ্ঠানে এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ বলেন, ‘ব্র্যাকের তৃণমূল পর্যায়ে কাজ করার যে সক্ষমতা রয়েছে তা কাজে লাগিয়ে ব্র্যাক ও এনএসডিএ দক্ষতা ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করতে পারে।’

ব্র্যাকের সিনিয়র পলিসি এডভাইজার জাফর আহমেদ খান বলেন, ‘বর্তমানে আমাদের দেশে ১০ লাখ বিদেশি ব্যক্তি কাজ করছেন, যার ফলে প্রতিবছর প্রচুর পরিমাণে অর্থ বিদেশ চলে যাচ্ছে। সঠিকভাবে তরুণদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করতে পারলে দেশ এগিয়ে যাবে।’

ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগী পরিচালক তাসমিয়া তাবাসসুম রহমান বলেন, ‘আরও বেশি তরুণদের কিভাবে কারিগরি প্রশিক্ষণে নিয়ে আসা যায় তা নিয়ে সরকারের সাথে কাজ করতে চায় ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম।’

এ সময় ব্র্যাক ও এনএসডিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষসমঝোতা স্মারক
Previous Post

টিয়া পাখি উদ্ধারে গিয়ে স্বেচ্ছাসেবীর মৃত্যু: ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

Next Post

অস্কারের মঞ্চে ভুল, ক্ষমা চাইলেন আল পাচিনো

Next Post
অস্কার মঞ্চে আল পাচিনো ক্ষমা চাচ্ছেন, ছবি তোলা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারের মঞ্চে ভুল, ক্ষমা চাইলেন আল পাচিনো

ক্রেতাদের উপচে পড়া ভিড়, সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয়. Channel i News - চ্যানেল আই নিউজ

সুলভ মূল্যে ডিম-দুধ-মাংস সংগ্রহে ক্রেতাদের উপচে পড়া ভিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT