চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:58 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের চিরিঙ্গা থানার পরিদর্শক আরিফ হাসান।

নিহত মোহাম্মদ জিসান (২২) বান্দরবান জেলার আলীকদম উপজেলার আবাসিক এলাকার সৈয়দ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে আরিফ হাসান বলেন, সকালে আলীকদমের বাড়ী থেকে মোটরসাইকেলযোগে বান্দরবানের উদ্দ্যেশে রওনা দেন জিসান। দুপুরে চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের নলবিলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই জিসান মারা যান। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছে।

হাইওয়ে পুলিশের এ পরিদর্শক বলেন, ঘটনার পরপরই ঘাতক চালক ও সহকারি বাস নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আরিফ হাসান।

Tags: কক্সবাজারমৃত্যুমোটরসাইকেল
Previous Post

জাতীয় ঈদগাহে বিচারপতি রউফের জানাজা সম্পন্ন, দাফন ময়মনসিংহে

Next Post

অপারেশন ডেভিল হান্টে কারা ধরা পড়বে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্টের বিষয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপারেশন ডেভিল হান্টে কারা ধরা পড়বে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাদী নিজের ছবি তুলছেন, ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকে শুধু পরীর যোগ্য মনে করেন সাদী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT