চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:29 অপরাহ্ন 28, এপ্রিল 2026
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোক্তার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার হোসেন উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত জাফর আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বাহারছড়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল রাজার ছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী সামনে চলে আসেন। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলেই আরোহী মোক্তার হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী ও পথচারী গুরুতর আহত হন।

নিহতের ছোট ভাই রেজাউল করিম বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে টেকনাফ যাওয়ার পথে দুর্ঘটনায় আমার ভাই মারা যান। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। আজ মাগরিবের পর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আহতদের মধ্যে হোসেন আহমদ (২৮) নামের একজনের পরিচয় জানা গেছে। তিনি উখিয়া উপজেলার মনখালী এলাকার বাসিন্দা। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাদের কক্সবাজার সদর হাসপাতাল-এ পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি সড়ক পারাপারের সময় এক কিশোরকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।

টেকনাফ সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: টেকনাফনিহতমেরিন ড্রাইভ সড়কমোটরসাইকেল দুর্ঘটনা
Previous Post

রাজধানীতে একজনকে গুলি করে হত্যা

Next Post

ফেনীতে ‘মেঘ বিস্ফোরণ’: এক ঘণ্টার বৃষ্টিতে শহর পানির নিচে

Next Post
ছবি: সংগৃহীত

ফেনীতে ‘মেঘ বিস্ফোরণ’: এক ঘণ্টার বৃষ্টিতে শহর পানির নিচে

বিনামূল্যে বিশ্বকাপ ফ্যান ফেস্টের আয়োজন করবেন নিউইয়র্কের মেয়র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT