চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদের মায়ের জবানবন্দি: আমি একটা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
2:32 অপরাহ্ন 13, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, আদালত
A A
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন, বাংলায় লেখা সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের জবানবন্দি: আমি একটা জিন্দা লাস হয়ে বেঁচে আছি

‘আমি একটা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে নিহত মো: ইয়াকুবের মা রহিমা আক্তার আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে জবানবন্দিতে একথা বলেন।

জবানবন্দিতে ছেলে হারা মা রহিমা আক্তার বলেন, আমার ৩৫ বছরের ছেলে মো: ইয়াকুব নিউ মার্কেটে ডেলিভারি ম্যানের কাজ করত। সে বিগত ছাত্র আন্দোলনে যেত। গত ৫ আগস্ট সে চানখারপুল এলাকায় আন্দোলনে গিয়েছিল। ওই দিন সে আন্দোলনে গুলিবিদ্ধ হয়। পেটের একপাশ দিয়ে গুলি ঢুকে অপর পাশ দিয়ে ভুড়িসহ বের হয়ে যায়।

প্রথমে আমাকে বলছিল না। সবাই সান্ত্বনা দিচ্ছিলো। আমি সবাইকে বলছিলাম, তোমরা কানতেছ কেন? আমারে কাঁদতে দেও না কেন? একপর্যায়ে আমার ছেলের লাশ যখন খাটিয়ায় করে আনা হয়, তখন খাটিয়া বেয়ে অনেক রক্ত পড়ছিলো।

একপর্যায়ে ট্র‍্যাইব্যুনালের টিভি মনিটরে মো: ইয়াকুবের রক্তাক্ত অবস্থার ভিডিও দেখানো হলে হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়েন মা রহিমা আক্তার।

অশ্রুসিক্ত রহিমা এসময় বলতে থাকেন যে, আমি একটা মা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। শেখ হাসিনা, কাদেরসহ যারা গুলির অর্ডার দিয়েছে আমি তাদের বিচার চাই।

আজ বুধবার (১৩ আগস্ট)  ট্র‍্যাইব্যুনালে প্রসিকিউসন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এই  শুনানিতে চিফ প্রসিকিউটরসহ অপর প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

গত সোমবার এই মামলায় চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য উপস্থাপনের পর শহীদ আনাসের বাবা তার সাক্ষ্য দেন।

এরপর মঙ্গলবার সাক্ষ্য দেন রাজধানীর বোরহান উদ্দিন কলেজের শিক্ষিকা আঞ্জু আরা ইয়াসমিন ও  চানখারপুলে পুলিশের গুলিতে নিহত সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শেখ মেহেদী হাসান জুনায়েদের বাবা শেখ জামাল হাসান।

গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল-১ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন।

এই মামলায় যে আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে তারা হলে: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম।

এই আসামির মধ্যে প্রথম চারজন পলাতক। আর গ্রেপ্তার চারজন আজ ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, তার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে।

জাজ্বল্যমান এসব অপরাধের বিচার এখন অনুষ্ঠিত হচ্ছে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালছাত্র-জনতার গণঅভ্যুত্থানজবানবন্দিমানবতাবিরোধী অপরাধ
Previous Post

তিনি বিশ্বরেকর্ড ভেঙেছেন ১৩ বার, এবছরেই ৩ বার

Next Post

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া-মিলাদ কর্মসূচি

Next Post
খালেদা জিয়া জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া-মিলাদ কর্মসূচি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি, রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঔষধ শিল্পে সংকট ও ঝুঁকি তৈরি হওয়ায় মির্জা ফখরুলের উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT