চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুত্রের মা হলেন শারাপোভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 16, জুলাই 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
শারাপোভা গর্ভবতী অবস্থায় সমুদ্র সৈকতে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন এবং মেয়েদের এককে বিশ্বের সাবেক এক নম্বর টেনিস তারকা মারিয়া শারাপোভা পুত্র সন্তানের মা হয়েছেন।

শুক্রবার পুত্র সন্তানের আগমনের খবর জানান শারাপোভা। জীবনসঙ্গী ব্রিটিশ ব্যবসায়ী আলেক্সান্ডার গিলকেসের সঙ্গে নতুন অতিথির একটি ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইনস্টাগ্রাম পোস্টে ছেলের নাম থিওডোর বলে জানিয়েছেন শারাপোভা। রোমান সংখ্যা ব্যবহার করে লিখেছেন, গত ১ জুলাই তার জন্ম হয়েছে।

লিখেছেন, আমাদের ছোট্ট পরিবারের জন্য এরকম সবচেয়ে সুন্দর, চ্যালেঞ্জিং এবং পুরস্কার উপহার আর কি হতে পারে।

গত ১৯ এপ্রিল ৩৫তম জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে নতুন অতিথি আসছে বলে জানিয়েছিলেন শারাপোভা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে টেনিস থেকে অবসরে গেছেন। ওই বছরের ডিসেম্বরে ব্রিটিশ ব্যবসায়ী আলেক্সান্ডার গিলকেসের সঙ্গে বাগদানের ঘোষণা দেন।

২০০৪ সালে উইম্বলডনে প্রথমবার গ্র্যান্ড স্লাম জেতেন শারাপোভা। টেনিস কোর্টের এক সময়ের গ্ল্যামার গার্ল ১৭ বছর বয়সে উইম্বলডন জিতে ঝড় তোলেন। ২০০৬ সালে ইউএস ওপেন, ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ ও ২০১৪ সালে হন ফ্রেঞ্চ ওপেনের রানী। ২০১২ লন্ডন অলিম্পিকে রাশিয়ার হয়ে রৌপ্য জিতেছিলেন।

Tags: গ্র্যান্ড স্লামটেনিসলিড স্পোর্টসশারাপোভা
Previous Post

বাসের চাপায় মা-ছেলে-মেয়ে নিহত: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

Next Post

চার দিনে ২ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে ‘পাপ পুণ্য’

Next Post
একজন যুবক একজন বৃদ্ধের কাঁধে হাত রাখছেন, সহানুভূতি প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দিনে ২ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে ‘পাপ পুণ্য’

গরমে তাপমাত্রা কমতে পারে, সূর্যের আলোতে একজন যুবক ছাতা হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী দুই দিনে বৃষ্টির সম্ভাবনা নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT