চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিইউতে চিকিৎসাধীন সন্তান, অন্যের নবজাতককে চুরি করলেন মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, অপরাধ
A A
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন শিশুর বেঁচে থাকার সংশয় থাকায় অন্যের নবজাতককে চুরি করেছেন নুসরাত নামের এক নারী। পরে রাজধানীর কামরাঙ্গীর চর থেকে নুসরাত ও তার স্বামী-শাশুড়িসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

পুলিশ জানায়, গত ২৮ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রাজমিস্ত্রি হিরোন মিয়া ও সাহানা বেগম দম্পতির পুত্র শিশুর জন্ম হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হওয়ায় বুকের দুধ পান করাতে পারছিলেন না মা সাহানা। একই সময় পাশের ওয়ার্ডে ভর্তি ছিলেন নুসরাত নামে এক নারী। তার সন্তান আইসিইউতে চিকিৎসাধীন থাকায় সাহানার নবজাতককে দুগ্ধ পান করাতে এগিয়ে আসেন তিনি। পরে সুযোগ বুঝে সাহানার তিনদিন বয়সী নবজাতককে চুরি করেন নুসরাত।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে শিশু চুরির ঘটনায় নুসরাতসহ অন্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন- নুসরাতের স্বামী নাজমুল হোসেন তুষার, শাশুড়ি নাহার বেগম ও ননদ নাদিরা ওরফে খুরশিদা। রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ হোসেন।

তিনি জানান,  দুগ্ধ পান করানোর অজুহাতে ৩১ আগস্ট নিজের শিশুকে আইসিইউতে রেখে হিরোন ও সাহানা দম্পতির নবজাতককে নিয়ে পালিয়ে যান নুসরাত।

বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন, তথ্য প্রদান ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ ডিসি আরো বলেন,  জিজ্ঞাসাবাদে নুসরাত জানিয়েছে, তার শিশু আইসিইউতে ভর্তি থাকায় শিশুটির বেঁচে থাকা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তিনি। এ কারণে নুসরাত হাসপাতাল থেকে অন্যের নবজাতক চুরি করে নিয়ে যান।

এরপর শিশুটিকে নিয়ে আজিমপুর এলাকায় স্বামী তুষারের হাতে তুলে দেন নুসরাত। এরপর আবার হাসপাতালের বেডে এসে শুয়ে থাকেন। আর তুষার শিশুটিকে তাদের বাসায় নিয়ে যান।

শাহবাগ থানা পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায়, নুসরাত নবজাতকটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে চুরির বিষয়টি স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীচর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে নুসরাতের স্বামী, শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করা হয়।

এক প্রশ্নের জবাবে ডিসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, নুসরাতও সিজারের রোগী। তিনি অসুস্থ থাকায় থানা পুলিশের হেফাজতে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tags: নবজাতক চুরি
Previous Post

মণিপুরের দায়িত্বে ‘সার্জিক্যাল স্ট্রাইক’র নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা

Next Post

৬ ঘণ্টা পর ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু

Next Post
রেলপথে সারাদেশের সাথে ঢাকার রেল যোগাযোগ শুরু, জনসাধারণের স্বস্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ ঘণ্টা পর ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু

ফুটবল খেলোয়াড়ের ছবি, পুরস্কার হাতে, উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল-সৌদির ‘ভয়ে’ দ্বিগুণ করা হচ্ছে হালান্ডের বেতন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT