চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরার আছিয়ার পরিবারে স্মৃতিময় শোকের ঈদ

শামীম খান by শামীম খান
7:37 অপরাহ্ন 31, মার্চ 2025
in - সেমি লিড, জনপদ, মাগুরা
A A
একজন নারী বসে আছেন, পেছনে ধাতব চাদর দিয়ে তৈরি দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিহত মাগুরার আছিয়ার পরিবারের প্রথম ঈদ তাকে ছাড়া। আজকের দিনে মায়ের মুখে ও মনে শুধুই আছিয়ার রেখে যাওয়া স্মৃতি। আছিয়ার মা আয়েশা আক্তার বলেছেন, যার যায় সেই বোঝে, সন্তান হারানের কী জ্বালা। আমাগের আবার কীসের ঈদ! আমার আছিয়া ঈদে কত আনন্দ করতো। আমি ঈদের সকালে ওর প্রিয় খাবার খিচুড়ি নুডলস রান্না করে দিতাম। আমার আছিয়া আর কোনদিন খাবে না এসব খাবার। ঈদের আনন্দে হাতে দেবে না মেহেদী।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন দুপুরে নিজ বাড়ির বারান্দায় বসে কাঁদতে কাঁদতে এসব কথা বলছিলেন আছিয়ার মা আয়েশা আক্তার। নিজ বাড়ির বারান্দায় একাকী বসে নিদারুন কষ্টের প্রহর গুনছেন তিনি।

নির্মম পাশবিকতার শিকার হয়ে নিহত সন্তানের স্মৃতি ও শোকের বোঝাই এবারের ঈদে তাদের একমাত্র সম্বল। আশপাশের সব বাড়িতে যখন ঈদের আনন্দ তখন মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। পুরনো স্মৃতি মনে করে শুধুই কাঁদছেন আছিয়ার মা আয়েশা আক্তার, আছিয়ার বড় বোন হামিদা খাতুনসহ স্বজনরা।

প্রতিবেশিরা জানান, আছিয়ার পরিবার অত্যন্ত গরীব। আছিয়ার বাবা ফেরদৌস শেখ ভ্যান চালিয়ে সংসারের চাহিদা মেটাতেন। এখন মানসিক ভারসাম্য হারিয়ে আয়ের সে পথ বন্ধ। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। আছিয়ার মৃত্যুর পর সরকারি বেসরকারি কিছু সহযোগিতা এসেছে। সেটি দিয়ে কোনরকমে চলছে তাদের দিন। ভবিষ্যতে কীভাবে চলবে গোটা সংসার তা নিয়ে বেশ দুশ্চিন্তায় এ পরিবার।

বড় বোন হামিদা বলেন, ঈদের আগের রাতে আছিয়ার হাতে মেহেদি রঙে দুই হাত রাঙিয়ে দিতাম। ঈদের দিন আছিয়ার সাথে অনেক মজা করতাম। আমরা দুই বোন একসাথে ঘুরতে যেতাম। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতাম। সেই এখন আছিয়া নেই। আমার বাড়িতে বেড়াতে গিয়েই তার এমন অবস্থা হলো। আমরা এই শয়তানদের ফাঁসি চাই।

উল্লেখ্য, বোনের বাড়িতে বেড়াতে এসে শহরের নিজনান্দুয়ালী এলাকায় ৫ মার্চ বুধবার রাতে ৮ বছরের আছিয়া ধর্ষণের শিকার হয়। ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৩ মার্চ সে মারা যায়।

এ ঘটনায় হিটু শেখকে প্রধান করে চারজনের নামে মামলা করেন শিশুটির মা আয়েশা আক্তার। মামলার প্রধান আসামী হিটু শেখ ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন। আসামীদের ৪ জনই মাগুরা জেলা কারাগারে রয়েছে।

Tags: আছিয়া
Previous Post

সব রকম দূরত্ব থেকে সরে আসাই আমাদের জন্য মঙ্গলের: প্রধান উপদেষ্টা

Next Post

ঈদের ছুটিতে অটো ও ব্যাটারি রিকশার দখলে রাজধানীর ফাঁকা সড়ক

Next Post
ঢাকায় অটো ও ব্যাটারি রিকশা দিয়ে রাস্তা দখল করে চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটিতে অটো ও ব্যাটারি রিকশার দখলে রাজধানীর ফাঁকা সড়ক

প্রধান উপদেষ্টা ও বিএনপি মহাসচিবের ঈদ শুভেচ্ছা বিনিময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের ঈদ শুভেচ্ছা বিনিময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT