চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সন্তানসহ নদীতে ঝাঁপ দিলেন মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 19, জুন 2022
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
নদীতে ঝাঁপ দেওয়ার আগে মা ও দুই সন্তান দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী এলাকায় মা তার দুই শিশু সন্তান নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপিয়ে পড়লে স্থানীয়রা এক শিশুকে উদ্ধার করে। মাসহ আরেক শিশুর কোন খোঁজ মেলেনি।

তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। রোবববার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উদ্ধার শিশুর নাম তাহমিদা আক্তার (০৯)। নিখোঁজ দুইজন হলেন মা আরিফা আক্তার (৪০) ও মেয়ে মুর্শিদা আক্তার (০৭)।

আরিফা আক্তার কাপাসিয়া উপজেলার বিবাদীয়া গ্রামের মোহাম্মদ আলী মুন্সির মেয়ে এবং গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী।

নিখোঁজ নারীর স্বজনদের বরাত দিয়ে কাপাসিয়া থানার ওসি এএসএম নাসিম জানান, ছয় বৎসর পূর্বে আরিফার পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি স্বামী আব্দুল মালেক মারা যান। এরপর থেকেই অনেকটা অসহায় হয়ে পড়েন তিনি এবং দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করেন। ধীরে ধীরে মানসিক সমস্যায় আক্রান্ত হন আরিফা। তাকে মানসিক রোগের চিকিৎসাও দেয়া হচ্ছিল।

তিনি আরও জানান, শীতলক্ষ্যা নদীটি এখন প্রচণ্ড স্রোত এবং পানিও বেড়েছে। মা তার শিশু দুই মেয়েকে নিয়ে নদীর পার থেকে হঠাৎ ঝাঁপ দেয়ার পর একজনকে এলাকাবাসী উদ্ধার করতে পারলেও অপর দুইজন স্রোতের টানে ভেসে গেছে। এখনও তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

উদ্ধার হওয়া শিশু তাহমিদা জানায়, তাদের দুই বোনকে জামা ও জুতো কিনে দেয়ার কথা বলে তার মা তাদের বাড়ি থেকে স্থানীয় সিংহশ্রী বাজারে নিয়ে আসেন। পরে নদীর কিনারায় এনে তাদের নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ছাবেদ আলী খান উদ্ধার তৎপরতা সম্পর্কে বলেন, এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া শিশুটিকে তাদের জিম্মায় রাখা হয়েছে। তারা টঙ্গীর ডুবরি দলকে খবর দেয়া দিয়েছেন। দলটি আসলে উদ্ধার অভিযান শুরু হবে।

Tags: গাজীপুরদুই শিশু
Previous Post

নেগেটিভ রিভিউ নেই, অপ্রত্যাশিত সাড়া পাচ্ছে ‘তালাশ’!

Next Post

হবিগঞ্জে নতুন এলাকা প্লাবিত

Next Post
নদীতে প্লাবিত এলাকা, দুই ব্যক্তি নৌকায় করে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে নতুন এলাকা প্লাবিত

ভিনিসিয়াসের দুর্দান্ত গোলের মুহূর্ত, পিএসজির বড় অঙ্কের টোপের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনিসিয়াসকে টানতে বড় অঙ্কের টোপ পিএসজির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT