চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্সারে আক্রান্ত মেয়ের যত্ন নিতে ছুটি চেয়ে বরখাস্ত হলেন মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মেয়ের ক্যান্সার চিকিৎসার জন্য ছুটি চেয়ে মা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রিপল-নেগেটিভ স্তন ক্যান্সারে আক্রান্ত সন্তানের যত্ন নেওয়ার জন্য ছুটি চেয়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন মার্কিন এক নারী। তিনি ৩০ বছর যাবৎ মিশিগানের হান্টিংটন ব্যাংকে কর্মরত ছিলেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অসুস্থ মেয়ে সামান্থার যত্ন নেওয়ার জন্য অফিস থেকে ছুটি চেয়েছিলেন টেরি এস্টেপ, তবে ছুটি দীর্ঘায়িত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করে ব্যাংক।

প্রতিবেদনে বলা হয়, নিয়ম অনুযায় অসুস্থতা এবং পারিবারিক কারণসহ বছরে মোট ১২ সপ্তাহ ছুটি কাটাতে পারবেন তিনি। তবে মেয়ের অসুস্থতার কারণে ৪ সপ্তাহ ছুটি কাটানোর পর চাকরি থেকে বরখাস্ত করা হয় টেরি এস্টেপকে।

হান্টিংটন ব্যাংকের সাবেক এই কর্মচারী বলেন, মেয়ে সামান্থা মায়ের চাকরিচ্যুতির জন্য নিজেকে দোষারোপ করেছিলেন। মেয়ে বলেছিলেন, এটা তাকে সত্যিই কষ্ট দিয়েছে। তিনি ফোনে কাঁদতে শুরু করেছিলেন। তিনি বলেছিলেন, মা, আমার কারণে আপনি চাকরি হারিয়েছেন।

৩১ বছর বয়সী সামান্থা তার মা চাকরি হারানোর ১০ দিনের মধ্যে মারা যান।

টেরি এস্টেপ বলেন, এটি একটি অবিশ্বাস্য বিষয় ছিল। মেয়ে ব্যাংকের বিরুদ্ধে মামলাও করেছেন। এখন সন্তান নেই। তবে শেষ পর্যন্ত বিচারের অপেক্ষায় আছি।

মামলার বিষয়ে হান্টিংটন ব্যাংক বলছে, তারা পরিবার ও চিকিৎসা ছুটি আইনসহ সকল কর্মসংস্থান আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে যথাযথভাবে কাজ করেছে।

Tags: ক্যান্সারবরখাস্ত
Previous Post

‘কেন্দ্রীয় কমান্ড সেন্টার’ শুরুর বিষয়ে যা বললেন প্রেস সচিব

Next Post

৩২ নম্বরের বাড়ির ‘রহস্যজনক’ আন্ডারগ্রাউন্ডের পানি সরালো ফায়ার সার্ভিস

Next Post
ফায়ার সার্ভিসের সদস্যরা পানির নিচে ডুবে থাকা এলাকাটি পরীক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩২ নম্বরের বাড়ির ‘রহস্যজনক’ আন্ডারগ্রাউন্ডের পানি সরালো ফায়ার সার্ভিস

মাওবাদীদের সঙ্গে সংঘর্ষের দৃশ্য, নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT