চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুমন্ত মা ও শিশু পুত্রকে পিটিয়ে হত্যা

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
1:59 অপরাহ্ন 05, জুলাই 2023
in - সেমি লিড, অপরাধ, কুমিল্লা, জনপদ
A A
নিহত মা ও শিশুর জন্য শোকপ্রকাশ, ঘটনাস্থলে পুলিশ ও পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘুমন্ত মা ও তার শিশু পুত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা সদরের পাঁচড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নিপা আক্তার (২৭) ও তার আট বছর বয়সী ছেলে আলী আহসান মুজাহিদ। নিপার স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী। এই ঘটনায় আবদুল্লাহ ও শুভ নামে দুই জনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে নিপা তার ছেলেকে নিয়ে প্রতিবেশি মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে, এ সুযোগে ঘাতক ঘরে ঢুকে নির্মাণাধীন টয়লেটে লুকিয়েছিল। রাতে বাড়ি ফিরে নিপা তার ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার দিকে লাঠি দিয়ে পিটিয়ে তাদের গুরুতর আহত করা হয়।

এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে শিশু মুজাহিদ ও তার মা নিপাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। পরে আশংকাজনক অবস্থায় শিশু মুজাহিদকে ঢাকা নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিপার স্বামী আনোয়ার হোসেনের ভাতিজা মঈনুল হাসান শুভ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মা-ছেলেকে পিটিয়ে হত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বুধবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, নিহত নিপার সাথে তার ভাসুরের স্ত্রী ফাতেমা বেগমের সাথে পারিবারিক বিরোধ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এতে ক্ষুব্ধ হয়ে ফাতেমার ছেলে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আবদুল্লাহ ও শুভ নামে দুইজনকে আটক করা হয়েছে।

Tags: কুমিল্লাপিটিয়ে হত্যা
Previous Post

ইধিকা এখন সবার প্রিয়তমা!

Next Post

৩ জুলাই ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন

Next Post
শীতল জলাধারে শিশুরা জলকেলি করছে, গরমের মধ্যে শান্তির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ জুলাই ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন

নদী পার করে বাংলাদেশে এসেছে হাতির বাচ্চা, পাশে অনেক মানুষ ও হাতি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার থেকে নদী সাঁতরে বাংলাদেশে এসেছে হাতির বাচ্চা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT