চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই হাজার টাকার জন্য গলা কেটে হত্যা: মা-ছেলে আটক

জাহিদ হাসান by জাহিদ হাসান
7:59 অপরাহ্ন 03, জুন 2026
in - সেমি লিড, জনপদ, নেত্রকোনা
A A
পুলিশ ও স্থানীয়রা নিহতের পরিবারের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নেত্রকোনার কেন্দুয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের কারণে মিলন মিয়া (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক ও তার মাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার ৩ জুন দুপুরে উপজেলার দলপা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিলন মিয়া ওই গ্রামের মৃত আমজাত আলীর ছেলে। আটকৃতরা হলেন একই গ্রামের মোমেন মিয়ার ছেলে ইমন মিয়া (২১) এবং তার মা হাফিজা বেগম (৪৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মিলন মিয়ার কাছে ইমন মিয়ার ২ হাজার টাকা পাওনা ছিল। দীর্ঘদিন ধরে টাকা পরিশোধ না করায় এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে হাফিজা বেগম পাওনা টাকা চাইতে মিলনের বাড়িতে যান। এ সময় টাকা পরিশোধের বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইমন মিয়া ঘটনাস্থলে এসে মিলনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে সঙ্গে থাকা ধারালো দা দিয়ে ইমন মিয়া মিলনের গলায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা অভিযুক্ত মা-ছেলেকে আটক করে পুলিশে খবর দেন। পরে মিলনকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল-এ পাঠানো হলে দুপুর ২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিলনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত ইমন মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tags: আটকপাওনা টাকাহত্যার অভিযোগ
Previous Post

খলিলুর রহমানকে জাপান দূতাবাসের অভিনন্দন

Next Post

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন না বাপ্পারাজ

Next Post
বাপ্পারাজ শিল্পী সমিতির সভাপতি পদে লড়ছেন, এক সাক্ষাৎকারে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন না বাপ্পারাজ

বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা পোর্ট্রেট, অফিসিয়াল পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT