চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহকর্মীর ছুরিকাঘাতে মা-শিশু নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 অপরাহ্ন 03, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন নারী ও একজন পুরুষের ছবি, যা নিরাপত্তাহীন পরিস্থিতির ইঙ্গিত দেয়. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে গৃহকর্মীর ছুরিকাঘাতে মা ও শিশু কন্যা নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত গৃহকর্মী পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হয়, গতকাল বুধবার স্থানীয় সময় রাত অনুমানিক সাড়ে ৯টার দিকে লাশ দুইটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, নিয়োগকর্তা রুচিকা সেওয়ানি (৪২) এবং তার সন্তান দশম শ্রেণীর ছাত্র কৃষ (১৪)। রুচিকা সেওয়ানি তার স্বামীর সাথে লাজপত শহরের বাজারে একটি পোশাকের দোকান পরিচালনা করতেন।

প্রতিবেদনে বলা হয়, নিহতের স্বামী কুলদীপ সেওয়ানি অফিস থেকে ফিরে দরজায় তার স্ত্রী এবং সন্তানকে ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে এক মর্মান্তিক দৃশ্য দেখতে পায়। রুচিকার লাশ বিছানার পাশে এবং কৃষের লাশ বাথরুমের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

এই জোড়া খুনের ঘটনায় পুলিশ মুকেশ (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেন। তিনি আগে গাড়িচালক এবং সেওয়ানীদের দোকানে সহকারি হিসেবে কাজ করতেন। শহর ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন মুকেশ।

পুলিশ জানায়, রুচিকা সেওয়ানী এবং তার সন্তানকে হত্যার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মুকেশ। তিনি জানান, মূলত রুচিকায় ধমক দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়।

হত্যার সঠিক কারণ তদন্ত করছেন বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উল্লেখ করে পুলিশ জানায়, ফরেনসিক দল প্রমাণ সংগ্রহে সহায়তা করছে।

Tags: গৃহকর্মীদিল্লিবিহারভারতমা-ছেলের মৃত্যু
Previous Post

চানখারপুলে ৬ হত্যা: মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশ ১৪ জুলাই

Next Post

ফ্রান্সে ধর্মঘটে বাতিল ১৭০টির বেশি ফ্লাইট

Next Post
ফ্রান্সের বিমানবন্দরে ফ্লাইট শিডিউল ডিসপ্লে বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সে ধর্মঘটে বাতিল ১৭০টির বেশি ফ্লাইট

চট্টগ্রামের নিজাম পরিবারের আহমেদ রায়হান হাস্যোজ্জ্বল মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সভ্রান্ত নিজাম পরিবারের আহমেদ রায়হানের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT