চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকীর নেতৃত্বে ‘মিনিস্ট্রি অব লাভ’, সদস্য কারা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 03, আগস্ট 2023
in বিনোদন
A A
মিনিস্ট্রি অব লাভের সদস্যদের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ জন জনপ্রিয় নির্মাতার ১২টি ভালোবাসার গল্প নিয়ে চরকিতে আসছে ‘মিনিস্ট্রি অব লাভ’। যার নেতৃত্বে আছেন মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘মিনিস্ট্রি অব লাভ’ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয় চরকির পক্ষ থেকে।

অনুষ্ঠানে ‘মিনিস্ট্রি অব লাভ’-এর ফিল্মগুলো নিয়ে বিস্তারিত তথ্য জানানোর পাশাপাশি ১২ সদস্যকে শপথ পাঠ করান বরেণ্য অভিনেতা-নির্মাতা-চিত্রশিল্পী এবং চিরসবুজ আফজাল হোসেন।

মিনিস্ট্রি অব লাভ নিয়ে বিশেষ বক্তব্য দেন চরকি-র সিইও রেদওয়ান রনি এবং মিডিয়াস্টার লিমিটেড-এর পরিচালক ও প্রথম আলো-র সম্পাদক জনাব মতিউর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী।

জানানো হয়, ২০২৩ এবং ২০২৪ এর মধ্যে পর্যায়ক্রমে এই ফিল্মগুলো রিলিজ হবে চরকিতে। আর নির্মাতা এবং কো-প্রডিউসার হিসেবে এই প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে থাকছেন মোস্তফা সরয়ার ফারুকীর। এই ১২টি চরকি অরিজিনাল ফিল্মে দেখা যাবে ভালোবাসার ভিন্ন সব রঙ, ভালোবাসার বিচিত্র সব রূপ, ভালোবাসার বৈচিত্র্যময় সব অনুভূতি।

‘মিনিস্ট্রি অব লাভ’ এর ফিল্ম এবং এর নির্মাতারা হচ্ছেন ‘Something like an autobiography’ এবং ‘Last Defenders Of Monogamy’, এটি পরিচালনা করবেন মোস্তফা সরয়ার ফারুকী। ‘ফরগেট মি নট’ নামের ফিল্মটি পরিচালনা করবেন রবিউল আলম রবি। ‘কাছের মানুষ দূরে থুইয়া’র পরিচালক শিহাব শাহীন, ‘উঁকি’ পরিচালনা করবেন রেদওয়ান রনি। ‘উই নিড টু টক’ পরিচালনা করবেন আশফাক নিপুন, ‘অবনী’ পরিচালনা করবেন আবু শাহেদ ইমন ‘মুহাব্বাত’ পরিচালনা করবেন রায়হান রাফী, ফিফটি ফিফটি পরিচালনা করবেন রাকা নোশিন নাওয়ার এবং শঙ্খ দাশগুপ্ত, ‘জুঁই’ পরিচালনা করবেন আরিফুর রহমান ৩৬-২৪-৩৬ পরিচালনা করবেন রেজাউর রাহমান এবং সোল্ডারম্যান পরিচালনা করবেন অনম বিশ্বাস।

Tags: অনম বিশ্বাসআরিফুর রহমানমোস্তফা সরয়ার ফারুকীরবিউল আলম রবিরায়হান রাফীরেদওয়ান রনিলিড বিনোদনশিহাব শাহীনসাবিলা নূর
Previous Post

গানটি সবাই পছন্দ করছে, শিল্পী হিসেবে অনেক বড় পাওয়া: কোনাল

Next Post

৪১তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

Next Post
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনের সামনে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৪১তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

কুবিতে সাংবাদিক বহিষ্কার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবিতে সাংবাদিক বহিষ্কার: প্রতিবাদে জাবিতে মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT