চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাম্বুলা থান্ডার্সের ‘আইকন’ মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 13, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজ দুর্দান্ত বোলিং করে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ১ জুলাই থেকে শ্রীলঙ্কায় গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসর। টুর্নামেন্টের জন্য এখনও হয়নি নিলাম। তবে বিদেশী আইকনিক খেলোয়াড় হিসেবে মোস্তাফিজুর রহমানকে সরাসরি দলে টেনে ফেলেছে ডাম্বুলা থান্ডার্স। প্রথমবার শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন টাইগারদের ‘কাটার মাস্টার’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার মোস্তাফিজকে দলের টানার খবর জানিয়েছে ডাম্বুলা। লিখেছে, ‘বিদেশী আইকন খেলোয়াড় হিসেবে মোস্তাফিজুর রহমানকে পরিচয় করিয়ে দিতে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত। অপ্রতিরোধ্য গতি এবং আবেগের বন্ধন। গর্জন করতে প্রস্তুত হন থান্ডার্স ভক্তরা।’

আইপিএলের চলতি আসরে আলো ছড়িয়েছেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের হয়ে ৯.২৬ ইকোনমি রেটে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ঘরের মাঠের সিরিজ ও বিশ্বকাপের জন্য দেশে ফিরেছেন। আসরের প্রথম ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন টাইগার পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে আইপিএলের মাঝপথে দেশে ফিরে আসেন ২৮ বর্ষী বাঁহাতি।

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএলে নিয়মিত খেলছেন বাংলাদেশের ক্রিকেটার। গতবছর আসরে ছিলেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মোহাম্মদ মিথুন ও শরিফুল ইসলাম।

Tags: আইপিএলএলপিএলডাম্বুলামোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

কাউন্টিতে প্রতিশ্রুতি থাকায় বিশ্বকাপে নেই দুই ডাচ তারকা

Next Post

২৩ নাবিক নিয়ে দেশে পৌঁছেছে এমভি আবদুল্লাহ

Next Post
নৌযান এমভি আবদুল্লাহ সমুদ্রে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩ নাবিক নিয়ে দেশে পৌঁছেছে এমভি আবদুল্লাহ

চুয়াডাঙ্গায় আমের ফল সংগ্রহের সময়কাল নির্ধারণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় আম সংগ্রহের সময়কাল নির্ধারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT