চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইসব চাপ ‘উপভোগ’ করেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 19, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
মোস্তাফিজ হাসছেন, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের ছোট ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার প্রথম ম্যাচের আগে চলছে অনুশীলন। ফাঁকে মোস্তাফিজুর রহমান জানিয়েছেন প্রিয় ফরম্যাটের কথা। অন্যসব ফরম্যাটের চেয়ে টি-টুয়েন্টি খেলতেই বেশি পছন্দ করেন কাটার মাস্টার। কেন পছন্দ করেন সে ব্যাখ্যাও দিয়েছেন টাইগার পেসার।

রোববার বিসিবির প্রকাশিত এক ভিডিওতে মোস্তাফিজ বলেছেন, ‘ভালো লাগার প্রসঙ্গ এলে টি-টুয়েন্টিটা বেশি পছন্দ করি। এই সংস্করণে চাপ বেশি। এ কারণেই মনে হয় আমার ভালো লাগে। চাপটা অনেক উপভোগ করি।’

মোস্তাফিজের মতে, বড় খেলোয়াড় হতে হলে বড় কোনো ইভেন্ট বা শিরোপা জেতাটা গুরুত্বপূর্ণ। তাই দেশের হয়ে বড় কোনো অর্জন না আসা পর্যন্ত থাকবে আক্ষেপ।

‘দেশের হয়ে খেলা তো একটা গৌরবের বিষয়। সবসময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি। আমার কাছে মনে হয় একজন খেলোয়াড় যখন অভিজ্ঞ হয়, বড় কোনো ইভেন্ট বা শিরোপা জেতে, তখন কোনো খেলোয়াড় বড় হয়। সেই হিসেবে আক্ষেপ তো একটা রয়েই গেছে।’

সতীর্থদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি প্রসঙ্গে ২৮ বর্ষী বাঁহাতি পেসার বলেছেন, ‘আমাদের যে পেস বোলাররা আছে- তাসকিন, শরীফুল, সাইফউদ্দিন (যদিও তিনি বিশ্বকাপ দলে নেই), হাসান মাহমুদ। যেটুকু শিখেছি, সেটা ওদের সঙ্গে ভাগাভাগি করব। এতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়। সাকিব ভাই আছে, রিয়াদ ভাই আছে। আমরা যদি কখনো আটকে যাই, মাঠে হতে পারে বা কোনকিছু জানার থাকলে ভাইদের কাছ থেকে সিদ্ধান্তগুলো নিতে পারব।’

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বিসিবিমোস্তাফিজযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

সৌদি আরবে সাঁতারের পোশাকে নারীদের প্রথম ফ্যাশন শো

Next Post

পর্দার তুফানের সঙ্গে ছবি দিয়ে চঞ্চল লিখলেন ‘ভয় নাই’!

Next Post
দুইজন পুরুষ হাসিমুখে ছবি তুলেছেন, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দার তুফানের সঙ্গে ছবি দিয়ে চঞ্চল লিখলেন ‘ভয় নাই’!

Liverpool কোচ জার্গেন ক্লপ ও ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলা বিশ্বসেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT