চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো নেই চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, আছেন আইসিইউতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 18, জুন 2026
in - সেমি লিড, বিনোদন
A A
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আইসিইউতে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো নেই নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। চারদিন ধরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী মেরী মনোয়ার।

তিনি জানান, রোববার তাকে (মুস্তাফা মনোয়ার) রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন মুস্তাফা।

মেরী বলেন, ‘১৪ জুন ওনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওনার প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অবস্থা বুঝে চিকিৎসকরা আইসিইউতে রাখার পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে রয়েছেন।’

বছর দুয়েক ধরেই নানা অসুস্থতার সঙ্গে লড়ছেন মুস্তাফা মনোয়ার। কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। ২০২৪-এর সেপ্টেম্বরে একবার তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল। পরে সেসব সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আসে। এখন নিউমোনিয়ার ব্যাকটেরিয়া তাকে বেশি ভোগাচ্ছে।

দেশে সংস্কৃতি বিকাশে অনন্য অবদান রেখেছেন মুস্তাফা মনোয়ার। কর্মজীবনের শুরুটা আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে। পরে হয়ে ওঠেন দেশে পাপেট শোয়ের পথিকৃৎ।

গ্রামবাংলার পুতুলনাচের ঐতিহ্য টিভি পর্দায় নিয়ে আসেন তিনি। শিশুদের জন্য তার বিভিন্ন অনুষ্ঠান যুগ যুগ ধরে আলো ছড়িয়েছে প্রজন্মের মনে। শিল্পকলায় এমন অনন্য অবদানের জন্য ২০০৪ সালে একুশে পদক পেয়েছেন তিনি। ২০১৮-তে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে পেয়েছেন ‘সুলতান স্বর্ণপদক’।

Tags: মোস্তফা মনোয়ারলিড বিনোদন
Previous Post

সার্কাস ও যাত্রাপালায় সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় সংস্কৃতিমন্ত্রীর

Next Post

কবে আসছে ‘আবারও হঠাৎ বৃষ্টি’?

Next Post
দুটি যুবক যুবতী ট্রেনে উঠছে ঢাকার মেট্রো রেলে. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে আসছে ‘আবারও হঠাৎ বৃষ্টি’?

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল ১২৭তম বার পিছিয়ে ২২ জুলাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT