চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাদা ছোড়াছুড়ি নয়, ‘ওমর’ নির্মাতার ইতিবাচক বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 18, মার্চ 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ছবি, একজন পুরুষ ব্যক্তির ছবি, সিনেমা পোস্টার ও বিনোদন বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা ব্যবসার সবচেয়ে সুসময় ধরা হয় দুই ঈদকে। ইতোমধ্যে আসন্ন রোজার ঈদকে কেন্দ্র করে ছবি মুক্তির তোড়জোড় শুরু হয়েছে। প্রতিবছর ঈদে ছবি মুক্তি কেন্দ্র করে এক পক্ষ আরেক পক্ষের উদ্দেশে নেতিবাচক মন্তব্য করে আলোচনায় আসে।

সর্বশেষ কোরবানির ঈদে একই চিত্র দেখা যায়। তার আগের ঈদেও একই অবস্থা বিরাজমান ছিল। প্রতিবার গুটি কয়েক নির্মাতার কাদা ছোড়াছুড়িতে অশান্ত পরিবেশের সৃষ্টি হয় চলচ্চিত্রপাড়ায়। কিন্তু এবার তেমনটি হওয়ার সম্ভাবনা দেখছেন না পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। যার পরিচালিত ‘ওমর’ ছবিটি মুক্তি পাবে আসন্ন ঈদে।

রাজের কথা, ঈদে যতগুলো সিনেমা মুক্তি পাচ্ছে সেসব ছবির সঙ্গে জড়িতরা আমার ঘনিষ্ঠ। উদাহরণ টেনে তিনি বলেন, ‘রাজকুমার’ আমার ভাইদের ছবি। শাকিব ভাইয়ের সঙ্গে আগে সিনেমা করেছি। সেটিও একবার ঈদে এসেছিল। পরিচালক হিমেল আমার খুব কাছের ছোট ভাই, ছবিয়ালেও কাজ করেছে। শুটিং করার আগে সে রাজকুমারের গল্প আমাকে শেয়ার করেছিল। আর প্রযোজক আদনান ভাই আমার অতি আপজনদের একজন। তাই ‘রাজকুমার’ আমারই সিনেমা!

মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমার নায়ক শরিফুল রাজ। এই নায়কের ‘দেয়ালের দেশ’ ও ‘কাজল রেখা’ নামে আরো দুটি সিনেমা ঈদে মুক্তি পাবে। সেই প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, রাজ আমার সিনেমার নায়ক। তার বাকি দুটো সিনেমার প্রতি আমার রেসপেক্ট আছে। কারণ রাজ থেকে শুরু করে সেইসব সিনেমার পরিচালক সবারই শ্রম আছে।

এগুলোর বাইরে সোনার চর, ডেডবডি, লিপস্টিক, জ্বিন-২ সিনেমাগুলো মুক্তির কথা আছে ঈদে। এক উৎসবে এতো ছবি আসার বিষয়টিকে কীভাবে দেখছেন জানতে চাইলে সে প্রসঙ্গে মন্তব্য না করলেও ‘যদি একদিন’ ছবির নির্মাতা বলেন, কতগুলো সিনেমা আসবে ঠিক জানি না। যারাই আসবে সবার প্রতি আমার শুভ কামনা থাকবে। নির্মাতা হিসেবে আমি চাই দর্শক সব সিনেমা দেখুক। তবে দিনশেষে যে ছবিগুলোর মেরিট বেশি থাকবে সেগুলো দর্শক দেখবে।

‘ওমর’-এর চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে ‘মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে। এটি মূলত থ্রিলার ও স্টোরি বেইজ ছবি। আরও আছেন ফজলুল রহমান বাবু, নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, তানভীর হুরায়রা, এরফান মৃধা শিবলু প্রমুখ।

‘ওমর’ শিগগির সেন্সরে যাবে। পরিচালক রাজ বলেন, ১৫ রমজানের পরে ঈদের আমেজ আসে। তাই তখন থেকে আমরা ‘ওমর’র প্রমোশনে নামবো।

রাজ বলেন, “প্রত্যেক নির্মাতা তার সর্বোচ্চ মেধা ব্যয় করে ছবি বানান। একেকজনের মেধার পরিধি একেক রকম। কেউই খারাপ ছবি বানাতে চায় না। আমি ‘ওমর’-এ যে গল্পটি দেখাতে চাই, সেটাই দেখিয়েছি। দর্শক যদি আমার গল্পটি পছন্দ করেন তাহলে আমি সার্থক হবো, নইলে ব্যর্থ হবো।”

Tags: এরফান মৃধা শিবলুওমরজ্বিন ২ডেডবডিনাসিরউদ্দিন খানমুহাম্মদ মোস্তফা কামাল রাজরোজি সিদ্দিকীলিড বিনোদনলিপস্টিকশরিফুল রাজশহিদুজ্জামান সেলিমশাকিব খানসিনেমাসোনার চর
Previous Post

নির্বাচনে জয়ী হয়েই তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন পুতিন

Next Post

ড. ইউনূসের সেই রায়ে ‘দোষী সাব্যস্ত’ কার্যকর, তবে ‘সাজা’ স্থগিত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসের সেই রায়ে 'দোষী সাব্যস্ত' কার্যকর, তবে 'সাজা' স্থগিত

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT