চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিস্মিত নেটিজেনরা, এ কোন মোশাররফ করিম?

দেরিতে হলেও কমার্শিয়াল সিনেমায় মোশাররফ করিম!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 04, মে 2025
in বিনোদন
A A
অভিনেতা মোশাররফ করিমের চরিত্রের ছবি, ইনসাইফ সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা হিসেবে দর্শকদের সীমাহীন ভালোবাসা পেয়েছেন মোশাররফ করিম। তিনি তার বর্ণিল ক্যারিয়ারে বহু চরিত্র দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। কিন্তু তাকে আগে সেভাবে কখনও অ্যাকশন, কোপাকুপি আর রক্তারক্তি মধ্যে দেখা যায়নি।

এই প্রথম অ্যাকশন লুকে হাজির হয়ে চমকে দিলেন মোশাররফ করিম, যা বিস্মিত করেছে নেটিজেনরা; বলছেন, এ কোন মোশাররফ করিম?

সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ ছবির একটি লুক পোস্টার প্রকাশিত হয়েছে রবিবার সন্ধ্যায়। সেখানে বিধ্বংসী রূপে মোশাররফকে দেখা যায়।

পরিচালক সঞ্জয় ও মোশাররফ করিম দুজনেই পোস্টারটি পোস্ট করে লিখেছেন, ইনসাফের শক্তিধর এক প্রতিভাবান ও লিজেন্ডারি অভিনেতার সঙ্গে পরিচয় করি দেই, যিনি মোশাররফ করিম। এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!

মোশাররক করিমকে এমন লুকে দেখে অনেকে লিখেছেন, এই লুক দেখার জন্য প্রস্তুত ছিলাম না। কেউ বলছেন, পুরাই অস্থির হইছে। আরেকজন লিখেছেন, এমনটাই তো চাই। মোশারফ করিমকে প্রতিটি কাজে এমন অন্যভাবে উপস্থাপন করা হোক। পরিচালকের পোস্টের একাধিক মন্তব্যে বলা হচ্ছে, দেরিতে হলেও কেউ একজন মোশারফ করিমকে কমার্শিয়াল সিনেমায় ইউজ করল। ঈদে তাণ্ডবের পর ইনসাফ দেখবো।

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’, যেখানে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণসহ অনেকে।

এর আগে জিৎকে নিয়ে পশ্চিমবঙ্গের ‘মানুষ’ বানালেও দেশে ‘ইনসাফ’ হতে যাচ্ছে সঞ্জয়ের প্রথম ছবি। তিনি বলেছেন, ইনসাফ’ মূলত মানবিক সম্পর্কের গল্প। পরিচালকের ভাষ্য, এতে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই থাকবে। গল্পের ইমোশন ঠিক রেখে ঈদের ছবির প্যাকেজ হিসেবে বানানো হয়েছে। সেইসঙ্গে গল্পে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দেখে বোঝা যায় এগুলো বাংলাদেশের ছবি।

সঞ্জয় সমদ্দার বলেন, বাংলাদেশে এটা আমার প্রথম ছবি। আসলে সিনেমা মেকিংয়ের জার্নিটা ইমোশনালি একই। এখানে দেশি ফাইট ডিরেক্টর, টেকনিশিয়ান সবই দেশি। ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, কবিরপুর সব লোকেশনে শুটিং করছি। আমার গল্প অনুযায়ী সব টেকনিশিয়ান বা লোকেশন দেশে রেখেছি। আমার ধারণা, সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের সিনেমাকে এগিয়ে নিতে যেতে। ইনসাফেও আমি সেই চেষ্টা কমতি রাখিনি।

Tags: ইনসাফতাসনিয়া ফারিণমোশাররফ করিমলিড বিনোদনশরিফুল রাজসঞ্জয় সমদ্দার
Previous Post

সেল্টাকে হারাতে বেগ পেল রিয়াল

Next Post

শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াই, রাজস্থানকে ১ রানে হারাল কলকাতা

Next Post
কলকাতা ও রাজস্থান দলের ক্রিকেটাররা মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াই, রাজস্থানকে ১ রানে হারাল কলকাতা

মির্জা ফখরুলের নেতৃত্বে গণতন্ত্রের জন্য উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টার পিএস-পিও ও এনসিপি নেতার বিষয়ে দুদকের অনুসন্ধান শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT