চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কো হামলা: যেভাবে এক কিশোর শতাধিক প্রাণ বাঁচালো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 অপরাহ্ন 26, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
এক কিশোর শীতের দিনে পার্কে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার রাজধানী মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলের ক্রোকাস সিটি হলে এক সন্ত্রাসী হামলায় অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন শতাধিকেরও বেশি। এই হামলায় সাহসিকতা ও বুদ্ধিমত্তা দিয়ে শতাধিক মানুষের প্রাণ বাঁচাতে সহায়তা করেছেন ১৫ বছর বয়সী এক কিশোর। এই ঘটনায় ওই কিশোরকে বীর আখ্যা দিয়েছেন অনেকেই।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ইসলাম খালিলভ নামের ওই কিশোর রাশিয়ার মস্কোতে কনসার্ট হলে হামলার সময় ১০০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সরে যেতে সহযোগিতা করেছিলেন।

ইসলাম খালিলভ ক্রোকাস সিটি হলে বিশ্রামাগারের অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করতেন। ক্রোকাস হলে চাকরির কারণে পুরো জায়গাটি তার পরিচিত ছিল। সে কারণে হামলার পর আতঙ্কিত দর্শনার্থীদের অনেককে ইসলাম খালিলভ হামলাস্থল থেকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার দিকনির্দেশনা দিতে পেরেছিলেন।

Crocus City Mall entrance with people and security at night. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলাম খালিলভ এক সাক্ষাৎকারে বলেন, হামলার পর আমি নিচের তলায় কিছু অদ্ভুত শব্দ শুনতে পেয়ে ভেবেছিলাম যে খারাপ কিছু হতে চলেছে। আমি বুঝতে পেরেছিলাম, আমি এখনই যদি কোন পদক্ষেপ না নেই তাহলে আমিসহ আরও অনেককেই তাদের প্রাণ হারাতে হবে। তিনি বলেন, এটি সত্যিই খুব ভয়ঙ্কর কিছু ছিল।

খালিলভ বলেন, আমি হলজুড়ে ঘুরে ঘুরে চিৎকার করতে শুরু করি এবং সবাইকে জানাতে থাকি যে, বন্ধুরা গোলাগুলি চলছে। সবাই প্রদর্শনী স্থলের দিকে চলে যান। আমি তাদের কোথায় যেতে হবে তা দেখিয়ে দিচ্ছিলাম এবং সবাইকে সহযোগিতা করছিলাম। ঘটনার সময় ধারণ করা ভিডিওতে খালিলভকে চিৎকার করে বলতে শোনা যায়, এদিক দিয়ে যান সবাই, সবাই এখানে যান। খালিলভ জানান, সে নিজে পুরো একটি দলের পেছনে দৌড়াচ্ছিলেন যেন কেউ যেন তার পেছনে না পড়ে।

খালিলভ বলেন, আমি যখন দরজাটি খুলতে যাচ্ছিলাম তখন ভেবেছিলাম, বন্দুকধারীরা সিঁড়ি বা এসকেলেটর থেকে বেরিয়ে আসতে পারে এবং গ্রেনেড নিক্ষেপ করতে পারে বা গুলি চালাতে পারে। তিনি বলেন, আল্লাহকে ধন্যবাদ যে কিছুই হয়নি। আমি সময়মতো দরজা খুলতে পেরেছি এবং সবাইকে সঠিক জায়গায় নিয়ে যেতে পেরেছি।

খালিলভ বলেন, আমাকে আগেই বলা হয়েছিল যে কখনো কোন কিছু ঘটলে লোকেদের কোথায় পাঠাতে হবে। আমি জানতাম লোকদের নিরাপদ রাখতে কোথায় নিয়ে যেতে হবে। তিনি জানান, এই সবকিছু আমার চোখের সামনেই ঘটেছিল। সত্যি কথা বলতে, আমি এখনও হতবাক। আমার সামনে একজনকে গুলি করা হয়েছিল, আমি এটি এখনও ভুলতে পারছি না।

এই সাহসিকতার পরিচয় দেয়ায় রাশিয়ার জনপ্রিয় র‌্যাপ শিল্পী মর্গেনশটার্ন বলেছেন, তিনি ওই কিশোরকে ১১ হাজার ডলার পুরস্কার দিবেন। এছাড়া রাশিয়ার মুসলিমদের একটি সংগঠনের পক্ষ থেকেও চলতি সপ্তাহে একটি পুরষ্কার পাওয়ার কথা রয়েছে খালিলভের।

Tags: ক্রোকাস সিটি হলমস্কোরাশিয়াহামলা
Previous Post

‘পয়েন্ট না পাওয়ায় অবশ্যই হতাশ’

Next Post

মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলির শব্দ

Next Post
মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দের দৃশ্য, ধোঁয়া ও আকাশে বিস্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলির শব্দ

মৌলভীবাজারে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলভীবাজারে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT