চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এএফসির তারকা পারফর্মারদের তালিকায় মোরসালিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 25, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
এএফসির ম্যাচে মোরসালিনের গোল উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল-সবুজদের জার্সি পরার এখনও ছয় মাসও পার হয়নি। চলতি জুনে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল বসুন্ধরা কিংসের তরুণ ফুটবলার শেখ মোরসালিনের। দুর্দান্ত পারফর্মে বাংলাদেশের ফুটবলের ভরসার বড় নাম হয়ে উঠেছেন তিনি। এবার এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসির) তারকা পারফর্মারদের তালিকাতেও নাম লিখিয়েছেন আক্রমণভাগের এই ফুটবলার।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে দূরপাল্লার শটে গোল করেছিলেন মোরসালিন। ঘরের মাঠে ড্র নিয়ে লড়াই শেষ করে বাংলাদেশ। আর তাতেই এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে এশিয়ান অঞ্চলের সেরা আট তারকার তালিকায় ওঠে এসেছে ১৮ বর্ষী ফুটবলারের নাম।

নিজের আঠারোতম জন্মদিনেই এই খবর পেলেন মোরসালিন। ২০০৫ সালের ২৫ নভেম্বরে ফরিদপুরে জন্মগ্রহণ করেন এই তারকা ফুটবলার। ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) -তে নিজেকে শানিত করেন।

বাংলাদেশের ফুটবল তারকা মোরসালিন এএফসির পারফর্মারদের তালিকায়. Channel i News - চ্যানেল আই নিউজ

এর মাঝেই ২০২১ সালে তৃতীয় বিভাগের দল আলমগীর সমাজ কল্যাণের হয়ে খেলার সুযোগ পান। ওই বছরে নিজের ষোলোতম জন্মদিনে বসুন্ধরা কিংসে যোগ দেন। পরে ২০২২ সালের এপ্রিলে লোনে মোহামেডান স্পোর্টিং-এ যান। তিন মাস পরে বসুন্ধরায় ফিরে আসেন।

চলতি বছর জুনের ১৫ তারিখে কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতিম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয় মোরসালিনের। ম্যাচের ৫৮তম মিনিটে জামাল ভূইয়ার সাব হিসেবে মাঠে নামেন। ম্যাচটিতে মজিবুর রহমান জনির গোলে ১-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

ফুটবল ম্যাচে দর্শকদের উল্লাস ও উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ জুন সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে দেশের জার্সিতে ক্যারিয়ারের প্রথম গোল করেন মোরসালিন। বাংলাদেশের হয়ে এ পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছেন মোরসালিন। গোল করেছেন চারটি। যার মধ্যে তিনটিই ছিল দূরপাল্লার শটে। আর গোল করিয়েছেন একটি।

চলতি বছর বিকেএসফি থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর গত সেপ্টেম্বরে খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান। মানবিক অনুষদের ইসলামের ইতিহাস নিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ছেন তিনি।

শেখ মোরসালিনের পাশাপাশি এএফসির সেরা পারফর্মারদের তালিকায় রয়েছেন- টটেনহ্যাম হটস্পারের সাউথ কোরিয়ান তারকা সন হিউং-মিন, জাপানের আয়াসে উদা, কাতারের আলমোয়েজ আলী, সংযুক্ত আরব আমিরাতের আলী মাবখৌত, অস্ট্রেলিয়ার ডিফেন্ডার হ্যারি সত্তার, মালয়েশিয়ার ডিওন কুলস, ইরানি স্ট্রাইকার মেহদী তারেমি ও সৌদি আরবের সালেহ আল-শেহরি।

Tags: এএফসিএশিয়ান কাপবাংলাদেশবিশ্বকাপ বাছাইমোরসালিনলিড স্পোর্টসসন
Previous Post

নতুন রেকর্ডে ইতিহাস গড়লেন রোনালদো

Next Post

রাশিয়ার মুখপাত্রের বক্তব্যের সমালোচনায় বিএনপি

Next Post
রাশিয়ার মুখপাত্রের বক্তব্যের সমালোচনায় বিএনপি নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার মুখপাত্রের বক্তব্যের সমালোচনায় বিএনপি

বাংলা চলচ্চিত্রের বিভিন্ন প্রামাণ্য ছবি ও পোস্টার সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্মের দুই দশক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT