চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি অভিবাসী: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:08 অপরাহ্ন 05, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের মধ্যে কোন কোন দেশের মানুষ কতটা সরকারি কল্যাণ ও অর্থ সহায়তা পায় সে সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার ৪ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই তালিকায় বিশ্বের প্রায় ১২০টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত থাকলেও সেখানে ভারতের নাম নেই।

‘উৎপত্তির দেশ অনুসারে অভিবাসী কল্যাণ প্রাপকের হার’ শীর্ষক ওই চার্টে অভিবাসীদের জন্মভিত্তিক দেশ এবং কত শতাংশ অভিবাসী পরিবার যুক্তরাষ্ট্রের কল্যাণ ও সহায়তা পাচ্ছে তা তুলে ধরা হয়েছে।

তালিকা অনুযায়ী, বাংলাদেশি অভিবাসী পরিবারের ৫৪ দশমিক ৮ শতাংশ যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা গ্রহণ করছে। এটি তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে তুলনামূলকভাবে বেশি। এ ছাড়া পাকিস্তানের ক্ষেত্রে এই হার ৪০ দশমিক ২ শতাংশ, নেপাল ৩৪ দশমিক ৮ শতাংশ, চীন ৩২ দশমিক ৯ শতাংশ, ইসরায়েল/ফিলিস্তিন ২৫ দশমিক ৯ শতাংশ এবং ইউক্রেনের ক্ষেত্রে ৪২ দশমিক ৭ শতাংশ। ‘এশিয়া (অন্যান্য/নির্দিষ্ট নয়)’ শ্রেণিতে সহায়তা পাওয়া পরিবারের হার ৩৮ দশমিক ৮ শতাংশ।

তালিকায় ভারত না থাকলেও, আয়ের দিক থেকে ভারতীয়-আমেরিকানরা যুক্তরাষ্ট্রের প্রধান জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বলে উঠে এসেছে গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য থেকে।

পিউয়ের তথ্যমতে, ভারতীয়-আমেরিকানরা যুক্তরাষ্ট্রে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী, যা দেশটির মোট এশীয় জনসংখ্যার প্রায় ২১ শতাংশ।

২০২৩ সালে ভারতীয়-আমেরিকানদের গড় বার্ষিক পারিবারিক আয় ছিল ১ লাখ ৫১ হাজার ২০০ মার্কিন ডলার। তুলনামূলকভাবে একই সময়ে সব এশীয়-আমেরিকানদের গড় আয় ছিল ১ লাখ ৫ হাজার ৬০০ ডলার।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে বসবাসরত ভারতীয় পরিবারের প্রধানদের গড় বার্ষিক আয় (১ লাখ ৫৬ হাজার ডলার) দেশটিতে জন্মগ্রহণকারী ভারতীয় পরিবারের প্রধানদের তুলনায় (১ লাখ ২০ হাজার ২০০ ডলার) বেশি বলেও জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিসংখ্যান অভিবাসী জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার বড় ধরনের বৈচিত্র্য তুলে ধরে এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কল্যাণনীতি নিয়ে নতুন করে আলোচনা উসকে দিতে পারে।

Tags: অভিবাসীবাংলাদেশিযুক্তরাষ্ট্র
Previous Post

মঙ্গলবার জকসু নির্বাচন: মানতে হবে যে নির্দেশনা

Next Post

রসিংটনের টানা তৃতীয় ফিফটি, রংপুরের সামনে চট্টগ্রামের ১৬৯

Next Post

রসিংটনের টানা তৃতীয় ফিফটি, রংপুরের সামনে চট্টগ্রামের ১৬৯

এই সিরিজ কি আগেই জানত ভেনেজুয়েলার ভবিষ্যৎ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT