চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাটু পানি ও বৃষ্টির মধ্যেই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, বহু আহত

এস কে রাসেল by এস কে রাসেল
5:43 অপরাহ্ন 12, আগস্ট 2023
in অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
বৃষ্টির মধ্যে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের আকবরনগর বাসস্ট্যান্ড ও বাজারের একক নামকরণকে কেন্দ্র করে মিরারচর ও আকবর নগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় ৬ ঘণ্টা দীর্ঘ এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। সংঘর্ষে হাটু পানি ও বৃষ্টি উপেক্ষা করে নারীরাও লাঠিসোঁটা নিয়ে মারামারিতে লিপ্ত হয়।

শনিবার (১২ আগষ্ট) পুলিশ ও স্থানীয়রা জানান, আকবরনগর বাসস্ট্যান্ডের নামকরণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আকবরনগর ও মিরারচর গ্রামবাসী লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। সংঘর্ষের সময় দুটি খড়ের গুদামে আগুন ধরিয়ে দেয়া হয় এবং বেশকিছু ঘরবাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন আকবর নগর গ্রামবাসী লোকজন।

এদিকে মিরারচর গ্রামবাসী জানান, বাসস্ট্যান্ডে আসলে কিছুদিন পরপরই আকবর নগরের লোকজন আমাদের লোকজনকে মারধর করেন। বাসস্ট্যান্ড ও বাজারের নাম নিয়ে গতকাল রাত থেকেই থমথমে অবস্থা ছিলো। আজ সকালে তুমুলঝগড়া শুরু হয়। আমরা চাই বাসস্ট্যান্ড ও বাজারের নাম আকবর নগরের নামে না হয়ে যেন আকবর নগর-মিরারচর দুই গ্রামের নামে নামকরণ করা হয়।

সংঘর্ষ চলাকালীন প্রচন্ড বৃষ্টি শুরু হলে দুই পক্ষের লোকজন বৃষ্টি উপেক্ষা করে সংঘর্ষে লিপ্ত থাকেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে ওই এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

কালিকাপ্রসাদ ইউপির চেয়ারম্যান মো. লিটন মিয়া বলেন, আকবর নগর বাসস্ট্যান্ড নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ঝগড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

Tags: কিশোরগঞ্জ
Previous Post

শেখ হাসিনার সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি: শিক্ষামন্ত্রী

Next Post

সন্তানদের জিম্মা হারাতে বসেছেন ব্র্যাড পিট!

Next Post
ব্র্যাড পিট ও তার পরিবারের সদস্যরা লাল গালিচায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানদের জিম্মা হারাতে বসেছেন ব্র্যাড পিট!

বায়ার্ন মিউনিখের নতুন খেলোয়াড়ের ছবি, চার বছরের চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছরের চুক্তিতে টটেনহ্যাম থেকে বায়ার্নে কেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT