চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় কুমিল্লার এক উপজেলাতেই ক্ষতিগ্রস্ত ২০ হাজারের বেশি বাড়িঘর

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
1:14 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in কুমিল্লা, জনপদ
A A
বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকা, নারী ক্ষতিগ্রস্ত বাড়ির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোমতীর ভাঙ্গনের মুখে লন্ডভন্ড হয়ে গেছে কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া ও বেড়াজাল গ্রাম। শুধুমাত্র বুড়িচং উপজেলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজারের বেশি বাড়িঘর।

কুমিল্লার বুড়িচং উপজেলায় পাকা, আধাপাকা ও কাঁচাবাড়ি মিলিয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা প্রায় ৪ হাজার ৭০০টি। আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় ১৭ হাজার বাড়ি-ঘর। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন শতাধিক পরিবার। পানি কমে গেলেও রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বুড়বুড়িয়া ও বেড়াজাল গ্রামের মানুষ এখনও মানবেতর জীবন যাপন করছেন।

গত ২২ আগষ্ট কুমিল্লায় গোমতি নদীর ভাঙ্গনের তোড়ে মাটির সাথে মিশে গেছে বুড়িচং উপজেলার বেড়াজাল গ্রামের বিলকিস বেগমের তিনটি ঘর। দুই মেয়েকে নিয়ে স্বামীহারা এই বৃদ্ধা এখন আশ্রয়হীন। মাথাগোঁজার ঠাঁই হারিয়ে বিলকিস বেগমের কান্না থামছেই না। ভাঙনের রাতে প্রাণ বাঁচিয়ে উঠেছিলেন পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রে।

৬ দিন দিনপর সাঁতরে বাড়ি ফিরে দেখেন কিছু নেই বিলকিসের। ২টি মাটির ঘর মাটিতে মিশে গেছে, টিনের ঘরের সব আসবাব চাপা পড়েছে পলি মাটির নিচে।

বেড়াজাল গ্রামটি রাস্তাঘাট ভেঙ্গে লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খাদ্য সঙ্কটেও আছেন এখানকার পরিবারগুলো। ভাঙনের মুখে বুড়িচং উপজেলার ৬টি গ্রামের কাঁচা ঘরবাড়ি-রাস্তাঘাট সবই ভেঙ্গে দিয়ে গেছে গোমতির বানের পানি। গ্রামবাসীকে পূনর্বাসনের জন্য গুরুত্বের ভিত্তিতে রাস্তাঘাট মেরামতের দাবি জানিয়েছেন গ্রামবাসী।

সরকারিভাবে পূনর্বাসনের সময় বুড়িচংয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভাঙ্গনের মুখে ৬টি গ্রামকে গুরুত্ব দেওয়ার জন্য ত্রান ও পূনর্বাসন কমিটির কাছে সুপারিশ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tags: বন্যা
Previous Post

অবৈধভাবে যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকাডুবিতে ১২ অভিবাসীর মৃত্যু

Next Post

শহীদদের স্মরণে কৃষ্ণকলির গান

Next Post
বাংলাদেশের পতাকার পাশে কৃষ্ণকলির নারী শিল্পী, শহীদদের স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদদের স্মরণে কৃষ্ণকলির গান

বউ তালাক ও কলহের জেরে হামলায় দুই সহোদর নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বউ তালাক ও কলহের জেরে হামলায় দুই সহোদর নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT