চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে চেন্নাইগামী রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২শ’ ছাড়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 পূর্বাহ্ন 03, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতে চেন্নাইগামী রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২শ’ ছাড়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ওড়িশায় যাত্রীবাহী রেল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩ বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এ ঘটনায় আহত ৯০০ জনেরও বেশি বলেও জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, ওড়িশার দমকল বাহিনীর ডিরেক্টর জেনারেল সুধাংশু ষড়ঙ্গী জানিয়েছেন, শনিবার ভোর পর্যন্ত অন্তত শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।দুর্ঘটনা কবলিত ট্রেনে অনেক যাত্রী আটকে রয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। ট্রেনের দরজা ভেঙে ও গ্যাস কাটারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হচ্ছে। নামানো হয়েছে সেনাবাহিনীকেও।

আনন্দবাজার জানায়, দুর্ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ রেলের পদস্থ অফিসারেরা। রেল উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

শুক্রবার দুপুর ৩টা ১৫ মিনিটে শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায় করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি বালেশ্বরে পৌঁছে। এর পরেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩টি বগি সম্বলিত ট্রেনটি।

স্থানীয়রা জানায়, করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটির সাথে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এর ফলে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটির প্রায় সকল কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে, করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনরুম মালবাহী ট্রেনের উপরে উঠে গেছে।

দুর্ঘটনাটি সিগনালে ত্রুটির কারণে নাকি চালকের ভুলে ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। রেল উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

Tags: ভারতে রেল দুর্ঘটনারেল দুর্ঘটনা
Previous Post

পুকুরে ডুবে দুই শিশুসহ মায়ের মৃত্যু

Next Post

পিএসজির জার্সিতে শেষবারের মতো নামছেন মেসি

Next Post
মেসি পিএসজির জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির জার্সিতে শেষবারের মতো নামছেন মেসি

ইউটিউব টিভি অ্যাপের স্ক্রিনশট, গুগলের পেছনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী মিথ্যা প্রচারণার পুরনো ভিডিও আর সরাচ্ছে না ইউটিউব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT