চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, ১৪০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যুর শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 22, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নৌকাডুবির দৃশ্য, সমুদ্রে ছোট নৌকা ও দূরে বড় জাহাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূলে ইউরোপগামী একটি নৌকা ডুবে অন্তত ১৪৩ জন শরণার্থীর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সমুদ্রে প্রায় ২৫ দিন ভেসে থাকার পর উদ্ধার হওয়া নৌকাটিতে মাত্র ৩৮ জনকে জীবিত পাওয়া গেছে।

আল জাজিরার তথ্য মতে, ইউএনএইচসিআর মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, নৌকাটি গাম্বিয়ার বাফুলোটো এলাকা থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। দীর্ঘ ২৫ দিন আটলান্টিক মহাসাগরে ভেসে থাকার পর গত ১৮ জুলাই এটি উদ্ধার করা হয় এবং পরে মৌরিতানিয়ার নুয়াধিবু বন্দরে নিয়ে আসা হয়। উদ্ধার অভিযানে নৌকাটিতে ৩৮ জন জীবিত এবং কয়েকজনের মরদেহ পাওয়া গেছে। নিখোঁজদের হিসাব অনুযায়ী অন্তত ১৪৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে ইউএনএইচসিআরের মুখপাত্র ম্যাট সল্টমার্শ বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন শিশুও রয়েছে, যারা এই ভয়াবহ যাত্রায় নিজেদের পরিবারের সব সদস্যকে হারিয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও নিখোঁজ ব্যক্তিরা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। এছাড়া, ১৪ জুলাই মৌরিতানিয়ায় পৌঁছানো আরেকটি অভিবাসীবাহী নৌকা থেকে নামার পর একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, মৌরিতানিয়ার কোস্টগার্ডের দাবি, নৌকাটিতে মোট ১৬০ জন আরোহী ছিলেন। যাত্রাপথে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় নৌকাটি সমুদ্রে বিপর্যয়ের মুখে পড়ে। তাদের হিসাবে এখনো ১২২ জন নিখোঁজ রয়েছেন।

Tags: মৌরিতানিয়াশরণার্থী
Previous Post

জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ

Next Post

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর নেতৃত্বে টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

জিদান ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন, জানালেন রোমানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT