চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ লাখেরও বেশি হোম ক্যামেরা হ্যাক করে ‘যৌন শোষণের’ ভিডিও তৈরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 01, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
স্মার্ট হোম ক্যামেরা যা নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ায় ১ লাখ ২০ হাজারেরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত ভিডিও ক্যামেরা হ্যাক করে যৌন শোষণমূলক কনটেন্ট তৈরি ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ১ ডিসেম্বর সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অভিযুক্তরা আইপি (ইন্টারনেট প্রোটোকল) ক্যামেরার দুর্বল নিরাপত্তা এবং সহজ পাসওয়ার্ড ব্যবহার করে সেগুলোতে প্রবেশ করতেন বলে জানিয়েছে দেশটির জাতীয় পুলিশ সংস্থা।

সিসিটিভির তুলনায় সস্তা এই বিকল্প আইপি ক্যামেরা সাধারণত বাড়ির ইন্টারনেট নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে এবং নিরাপত্তা কিংবা শিশু ও পোষা প্রাণীর তদারকির জন্য ব্যবহার করা হয়। হ্যাক হওয়া ক্যামেরার অবস্থানের মধ্যে ছিল ব্যক্তিগত বসতবাড়ি, কেরাওকে রুম, পিলাটেস স্টুডিও এবং একটি স্ত্রীরোগ বিশেষজ্ঞের চেম্বার।

সাউথ কোরিয়ার ন্যাশনাল পুলিশ এজেন্সির বিবৃতিতে জানানো হয়, চার আসামি একে অপরের সঙ্গে সরাসরি যোগসাজশ না করেও স্বাধীনভাবে এ কর্মকাণ্ড চালিয়েছে। একজন অভিযুক্ত ৬৩ হাজার ক্যামেরা হ্যাক করে ৫৪৫টি যৌন শোষণমূলক ভিডিও তৈরি করে, যা তিনি ৩ কোটি ৫০ লাখ উন (প্রায় ১২ হাজার ২৩৫ মার্কিন ডলার) মূল্যের ভার্চুয়াল সম্পদের বিনিময়ে বিক্রি করেন।

অন্যজন ৭০ হাজার ক্যামেরা হ্যাক করে ৬৪৮টি ভিডিও তৈরি করে, যা তিনি ১ কোটি ৮০ লাখ উন মূল্যে বিক্রি করেন। এই দুই অভিযুক্ত গত এক বছরে একটি বিদেশভিত্তিক অবৈধ ওয়েবসাইটে পোস্ট হওয়া এমন ভিডিওগুলোর প্রায় ৬২ শতাংশ সামগ্রী সরবরাহ করেছেন। পুলিশ ওয়েবসাইটটি বন্ধ করার উদ্যোগ নিয়েছে এবং বিদেশি সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিচালকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এছাড়া তিনজন ক্রেতা ও ভিডিও দর্শককেও আটক করা হয়েছে।

ইতিমধ্যে ৫৮টি স্থানের ভুক্তভোগীদের সরাসরি গিয়ে বা অনলাইনে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়েছে এবং পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কনটেন্ট মুছে ফেলা ও ব্লক করার ক্ষেত্রেও সহায়তা চলছে।

Tags: যৌন শোষণ
Previous Post

সেন্টমার্টিনে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু

Next Post

সেন্টমার্টিনে গেলো মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ

Next Post
সেন্টমার্টিনে প্রথম পর্যটকবাহী জাহাজের আগমন, পর্যটকরা অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিনে গেলো মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ

সুপ্রিম কোর্ট ভবনের চূড়া ও বাংলাদেশের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

''সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ সোনালী সংযোজন ও দ্বৈত শাসনের অবসান''

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT