চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকের রাজনীতি: অবসরের ঘোষণা মোকতাদা আল-সদরের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 29, আগস্ট 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিবাদী মানুষজন মোতাকাদা আল-সদরের ছবি ধরে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইরাকের শিয়া ধর্মালম্বী শীর্ষ নেতা মোকতাদা আল-সদর।

তিনি তার টুইটারে রাজনীতি থেকে সরে আসার এ ঘোষণা দেন।

ইরাকে রাজনৈতিক সঙ্কট ক্রমেই খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। দেশটিতে কার্যত কোনো সরকার না থাকায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় ইরাকের শিয়া নেতা মুকতাদা আল সদর সব দলের নেতাদের সরকারি প্রক্রিয়া থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। ২০০৩ সালের মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর থেকে ইরাকে রাজনৈতিক অচলাবস্থা চলছে। দেশটি মূলত সাম্প্রদায়িকভাবে ক্ষমতা ভাগাভাগি ব্যবস্থার অধীনে শাসিত হয়ে আসছিল।

কিন্তু ২০০১ সালের অক্টোবরে নির্বাচনের পর থেকে জোট গঠন নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ কারণে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়। ইরাক এখন সরকার ছাড়াই চলছে। দেশটিতে এই মুহূর্তে নেই কোনো কার্যকর প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। অচলাবস্থা সৃষ্টির পর থেকে শিয়া নেতা মোকতাদা আল সদর ও তার সমর্থকরা পার্লামেন্ট ভেঙে দেয়ার এবং নতুন নির্বাচনের আহ্বান জানিয়ে আসছিলেন।

সদরের সমর্থকরা কয়েক সপ্তাহ ধরে ইরাকের পার্লামেন্টের বাইরে অবস্থান কর্মসূচি পালন করছে। শুরুর দিকে তারা পার্লামেন্টে ভবনের অভ্যন্তরে বিক্ষোভ করে দাবির জন্য চাপ দিতে থাকে। গত সপ্তাহেও তারা বাগদাদে বিচারিক সংস্থার সদর দফতরের বাইরে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে।

Tags: সাদ্দাম হোসেন
Previous Post

শৈশব বন্ধুদের প্রতারণার শিকার পগবা

Next Post

অনুদানে চলচ্চিত্র নির্মাণে প্রস্তাব চেয়েছে সরকার

Next Post
একজন ব্যক্তি আলোচনায় অংশ নিচ্ছেন, ক্যামেরার সামনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুদানে চলচ্চিত্র নির্মাণে প্রস্তাব চেয়েছে সরকার

এ আর রহমানের নামে সড়ক নামকরণ, কানাডায় স্মারক চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় এ আর রহমানের নামে সড়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT