চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে ঈদুল ফিতর বুধবার, বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক মঙ্গলবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 অপরাহ্ন 08, এপ্রিল 2024
in বাংলাদেশ
A A
চাঁদ দেখা যাচ্ছে, ঈদুল ফিতর উপলক্ষে আকাশে চাঁদ দেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার ১০ এপ্রিল দেশটিতে উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর।

গালফ নিউজ জানিয়েছে,  সোমবার সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটি পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করতে বৈঠকে বসে।  এদিন সৌদি আরবের আকাশে চাঁদ দেখা না যাওয়ার বুধবার ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে কমিটি ।

বাংলাদেশ পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে মঙ্গলবার ৯ এপ্রিল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে  বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাংলাদেশের আকাশে মঙ্গলবার কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপন  হবে ১১ এপ্রিল বৃহস্পতিবার।

এদিকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও ১০ এপ্রিল বুধবার অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে বলে জানিয়েছে দেশটির ফতোয়া কাউন্সিল। এছাড়া পাকিস্তানের  জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল জানিয়েছে,  তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১ টা ২১ মিনিট থেকে এবং তার বয়স যখন ১৯ ঘণ্টা ১৪ মিনিট হবে, তখন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় দেখা দেবে সেই চাঁদ। সেই হিসেবে দেশটিতে ঈদ উদযাপন হবে আগামী বুধবার।

Tags: চাঁদসৌদি আরব
Previous Post

বিরল সূর্যগ্রহণ শুরু: বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে!

Next Post

‘ঈদকে ঘিরে হাবিব ভাইয়ের সাথে গান, তাই আনন্দটাও দ্বিগুণ’

Next Post
হাবিব ভাই ও তরুণ গায়িকা একসাথে গান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঈদকে ঘিরে হাবিব ভাইয়ের সাথে গান, তাই আনন্দটাও দ্বিগুণ’

নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংক লুট ও ম্যানেজারকে অপহরণ: ৮ মামলায় কেএনএফ’র ৫৬ জন গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT