চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের জোড়া গোল, মন্টপিলিয়ারকে উড়িয়ে দিল পিএসজির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 পূর্বাহ্ন 14, আগস্ট 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
নেইমার গোল করে পিএসজির জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা লিগ ওয়ানের এবারের মৌসুমের প্রথম ম্যাচে ক্লেরমন্ট ফুটের বিপক্ষে একবার পেয়েছিলেন জালের দেখা। এবার মন্টপিলিয়ারের বিপক্ষে দুইবার করলেন লক্ষ্যভেদ। পিএসজি স্ট্রাইকারের দারুণ পারফরম্যান্সের রাতে প্রতিপক্ষকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা।

দুই ম্যাচ খেলে সবকটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট যাওয়া পিএসজি পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।

শনিবার রাতে পারদ ডে প্রিন্সেসে হওয়া ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি কিক থেকে গোল আদায়ে ব্যর্থ হন কাইলিয়ান এমবাপে। ডি বক্সের ভেতর অতিথি দলের এক খেলোয়াড়ের হাতে বল লেগেছিল। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পিএসজির পক্ষে পেনাল্টির বাঁশি বাজালেও এমবাপে সুযোগ কাজে লাগাতে পারেননি।

অপ্রত্যাশিতভাবে স্পটকিকে গোল না পেলেও ৩৯ মিনিটে আত্মঘাতী গোলে লিড পায় স্বাগতিক দল। এমবাপের শট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন ফালায়ে সাকো।

এমবাপে ব্যর্থ হলেও স্পটকিক থেকে ৪৩ মিনিটে গোল করতে মোটেও ভুল করেননি নেইমার। ডি বক্সের ভেতর আত্মঘাতী গোল করা সাকোর হাতে বল লাগলে রেফারি পিএসজির পক্ষে স্পট কিকের নির্দেশ দেন।

বিরতির পর আবারো নেইমারের ঝলক। ৫১ মিনিটে তিনি হেডে বল জালে জড়িয়ে দিয়ে লিগে তৃতীয় গোলের দেখা পান। তাতে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।

সাত মিনিট পর বাঁ পায়ের শটে মন্টপিলিয়ারের হয়ে ব্যবধান কমান তিউনিসিয়ার স্ট্রাইকার ওহাবি খাজরি।

৬৯ মিনিটে এসে গোলের দেখা পান ফ্রেঞ্চ ফরোয়ার্ড এমবাপে। কর্নার কিক থেকে পাওয়া বল আদায় করে তিনি ডান পায়ে বল জালে পাঠান। খেলার ৮৭ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেস তার জাতীয় দলের সতীর্থ নুনো মেন্ডেসের ক্রসে বল পেয়ে বাঁ পায়ে গোলের দেখা পান।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে খলিল ফায়াদের বাড়ানো বল নিয়ে মন্টপিলিয়ারের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্যামেরুন অনূর্ধ্ব-২০ দলের ডিফেন্ডার এনজো চাতো এমবিয়াই।

Tags: নেইমারপিএসজিলিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

বঙ্গবন্ধু শতবর্ষে শতস্মৃতি প্রকাশনা উন্মোচন

Next Post

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু আবারও বেড়েছে

Next Post
স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের নমুনা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু আবারও বেড়েছে

বঙ্গবন্ধুর শেষ কর্মজীবনের দিন কর্মব্যস্ততা, বিভিন্ন ছবি ও ভিডিও ক্লিপের সাথে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অসাধারণ কর্মজীবনের শেষ দিনে কর্মব্যস্ত ছিলেন বঙ্গবন্ধু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT