চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সকে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 পূর্বাহ্ন 05, আগস্ট 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মাঙ্কিপক্স ভাইরাসের কণিকা ও সংক্রমণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে নতুন রোগী বাড়তে থাকায় মাঙ্কিপক্সকে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

মাঙ্কিপক্সের সংক্রমণ বাড়তে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বোচ্চ সতর্কতা জারির পরপর জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা এলো। উদ্ভূত পরিস্থিতিতে মাঙ্কিপক্স নিয়ন্ত্রণে টিকাদান ও এর চিকিৎসা কার্যক্রমের গতি আরও বাড়ানো হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৬০০’র বেশি।দেশটির মোট রোগীর মধ্যে এক তৃতীয়াংশই নিউইয়র্কের। অঙ্গরাজ্যটি গত সপ্তাহে স্থানীয়ভাবে জরুরি অবস্থা জারি করেছে। এর পরের অবস্থানে আছে ক্যালিফোর্নিয়া ও ইলিনয়। সারা বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা এখন ২৬ হাজারের বেশি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

সম্প্রতি মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস জানান, এখন পর্যন্ত বিশ্বের ৭৫টিরও বেশি দেশে ১৬ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ করোনাসহ ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত সাতবার বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ডব্লিউএইচও। এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপক বেড়ে যাওয়ায় ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Tags: ডব্লিউএইচওমাঙ্কিপক্স
Previous Post

শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী আজ

Next Post

বিশ্বকাপে হারের বদলা এশিয়া কাপে নেবে ভারত

Next Post
ভারত ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে হারের বদলা এশিয়া কাপে নেবে ভারত

চীনের সামরিক মহড়া, জাপানের পতাকা, হেলিকপ্টার, সেনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের সামরিক মহড়া দ্রুত বন্ধ চায় জাপান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT