চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সে রূপান্তর হচ্ছে বিখ্যাত মণিহার সিনেমা হল

শাকিবের ‘দরদ’ দিয়ে চালু হবে মণিহার সিনেপ্লেক্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 22, অক্টোবর 2024
in বিনোদন
A A
মণিহার সিনেমা হলের নতুন সাজসজ্জা ও দর্শক আসন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিখ্যাত সিনেমা হল হিসেবে সিনেমা প্রেমীদের কাছে একনামে পরিচিত নাম যশোরের মণিহার। হাজারের অধিক আসনের ঐতিহ্যবাহী এ হলটিতে এবার আধুনিকতার ছোঁয়া লাগছে।

জানা গেল, মণিহার সংস্কার করে সিনেপ্লেক্সে রূপান্তর হচ্ছে। নাম হচ্ছে ‘মণিহার সিনেপ্লেক্স’। এর ব্যবস্থাপক ও একাউনটেন্ট তোফাজ্জেল হোসেন চ্যানেল আই অনলাইনকে জানালেন, ৯০ শতাংশ কাজ শেষ। তারা নিজ উদ্যোগেই এটি করছেন।

মণিহার সিনেমা হলের ফার্স্ট ফ্লোরে (দ্বিতীয় তলা) তৈরি হচ্ছে অত্যাধুনিক সিনেপ্লেক্সটি। তোফাজ্জেল হোসেন বলেন, শুরুতে ৬৬টি আসন সিনেপ্লেক্সে রূপান্তর করা হচ্ছে। আগামীতে অন্যান্য ফ্লোরও একইভাবে করা হবে। নভেম্বরে ‘দরদ’ আসছে। তখন থেকে সিনেপ্লেক্স চালু হবে। কিছু সাজসজ্জা, স্ক্রিন বসানো হচ্ছে। উন্নত বসার সিট, এসি ও মনোরম লাইটিংসহ ডলবি সারাউন্ড সাউন্ড সিস্টেমের কাজ শেষ হয়েছে।

করোনা পরবর্তী পরাণ, হাওয়া, প্রিয়তমা, রাজকুমার, তুফান ছবিগুলো মাসের পর প্রদর্শন করে হাজারও আসনের মণিহার সিনেমা হল।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ভালো পরিবেশসহ নানা সুবিধার জন্য সিনেপ্লেক্সের দর্শকপ্রিয়তা বেড়েছে। মানুষের ভালো সিনেমা দেখার চাহিদাও রয়েছে। তাই এই মণিহার সিনেপ্লেক্সটিতে বৃহত্তর যশোরের সিনেমাপ্রেমী মানুষদের পরিবারসহ বিনোদনের নতুন জায়গা খুঁজে পেতে পারেন।

সিনেমা হলের আধুনিক আসন ও আলো সজ্জা, রূপান্তর প্রক্রিয়া চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ যশোরকে বলা হয় দেশের প্রথম ডিজিটাল শহর। সংস্কৃতির কেন্দ্রবিন্দু এই যশোরে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর ৪ বিঘা জমির উপর দৃষ্টিনন্দন সিনেমা হলটি চালু করা হয়। দর্শকের চাহিদা পূরণে ব্যর্থ হওয়ার যশোরের আরো চারটি সিনেমা হল বন্ধ হলেও টিকে আছে মণিহার।

তোফাজ্জেল হোসেন বলেন, সিনেমাকে বাঁচিয়ে রাখতে আমাদের নতুন প্রচেষ্টা এই উন্নত মানের সিনেপ্লেক্সে রূপান্তর হওয়া। যা অনেকের সিনেমার দর্শকদের চাহিদা মেটাতে নতুন মাত্রা যোগ করে আমাদের ঘুরে দাঁড়াবে মনে করি।

Tags: তুফানপরাণপ্রিয়তমারাজকুমারলিড বিনোদনহাওয়া
Previous Post

পালিয়ে গেলে পদত্যাগ করলো কি করলো না, তা যায় আসে না: বিএনপি

Next Post

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত

Next Post
দুর্ঘটনায় আহত এক কলেজ ছাত্রকে হাসপাতালে নিয়ে যাচ্ছে পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত

বাংলাদেশ ব্যাংকের লোগো সহ ভবন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT