চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীর জন্য গাইলেন মমতাজ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 24, নভেম্বর 2021
in বিনোদন
A A
দুটি বাংলাদেশি নারী বিভিন্ন পোশাক পরা, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হবেন পরীমণি! সাত মাসের মাথায় আয়োজন হবে ‘সাধ’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। আর সেই আয়োজনকে ঘিরে নবজাতককে স্বাগতম জানাতে তৈরি হলো বিশেষ একটি গান। যেটি গাইলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ!

অরণ্য আনোয়ারের নির্মাণে চলতি সিনেমা ‘মা’-এর জন্য এই বিশেষ গান। যাতে মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পরীমণি। এরমধ্যে ছবিটির শুটিং শুরু হলেও পরী তাতে অংশ নিচ্ছেন জানুয়ারিতে। তার আগেই তৈরি হলো তার জন্য বিশেষ এই গান।

মাহী ফ্লোরার কথায় গানটির সুর করেছেন যৌথভাবে মাহাদী ও মুন্তাসির। আর সংগীতায়োজন করেছেন মুন্তাসির তুষার। সুরকার মাহাদী ফয়সাল বলেন, মমতাজ আপার জন্য এটা আমার প্রথম সুর। সিনেমাতেও প্রথম কাজ। গানটি কাওয়ালি ধরনের। মমতাজ আপা যথারীতি দারুণ গেয়েছেন। আমরা উনার প্রতি কৃতজ্ঞ।

জানা গেছে, এই গানটি সিনেমায় ব্যবহার হবে পরীমণির নবজাতককে স্বাগত জানানোর অনুষ্ঠানে। মূলত এই গানটির মধ্যদিয়েই ছবিটির গল্পে নেমে আসবে ভয়াল ট্র্যাজেডি!

গানটির রেকর্ডিং শেষে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, গানটি সুর তৈরির আগ পর্যন্ত আমরা মমতাজের কথা ভাবিনি। ডামি তৈরি পর আমরা অনুভব করি, এই গানটি উনাকে ছাড়া সম্ভব নয়। উনিও গানটি শুনে সাথে সাথে সম্মতি দিয়েছেন। উনার সঙ্গে গানটি করে মনে হলো, তার গানই শুধু মন ভালো করে দেয় না, হাসিটাও মন ভালো করার জন্য মহৌষধ।

নির্মাতা অরণ্য আনোয়ারের সাথে মমতাজ

একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার নিজেই। তিনি জানান, ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে।

নির্মাতাসূত্রের খবর, আগামি ডিসেম্বর পর্যন্ত পরীমণির কোনও শিডিউল ফাঁকা নেই। তাই জানুয়ারি থেকে পরীমণিকে নিয়ে মাঠে নামবেন অরণ্য আনোয়ার।

‘মা’ প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

Tags: অভিনয়অরণ্য আনোয়ারগানপরীপরীমণিপরীমনিমমতাজমামুক্তিযুদ্ধলিড বিনোদনসিনেমা
Previous Post

এনগিডির দুঃসময় বাড়াল করোনা

Next Post

শীর্ষ করদাতাদের সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

Next Post
জাতীয় রাজস্ব বোর্ডের সম্মাননা প্রদান অনুষ্ঠানে করদাতাদের পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শীর্ষ করদাতাদের সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

নগদ পেয়েছে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১. Channel i News - চ্যানেল আই নিউজ

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১ পেল ‘নগদ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT