চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে মুমিনুল-জাকের-শান্তদের উন্নতি, বলে মিরাজের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 অপরাহ্ন 30, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হেরেছিল বাংলাদেশ। তবে দুই ইনিংসে উল্লেখযোগ্য রান করায় উন্নতি করেছেন মুমিনুল হক। উন্নতি হয়েছে জাকের আলী অনীকেরও। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে বোলিংয়ে উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসির সবশেষ প্রকাশিত তালিকায় উন্নতির ছোঁয়া লেগেছে বাংলাদেশের।

প্রথম টেস্টে প্রথম ইনিংসে মুমিনুল সর্বোচ্চ ৫৬ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেন ৪৭ রান। র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে দিয়েছে যা তাকে। তার অবস্থান ৪৮-এ। জাকের আলী ২৮ করার পর দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করেন। ১০ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৫০-এ।

ব্যাটিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে ৪০ ও ৬০ রানের সুবাদে এগিয়েছেন চার ধাপ, অবস্থান ৫৩তে। ব্যাটিংয়ে পাঁচ ধাপ অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের, ৬৪তে আছেন দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করা মিরাজ। যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট।

সিলেটে ১০ উইকেট নেয়া মিরাজের বোলিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে। বর্তমান তারকা অলরাউন্ডার আছেন ২৬-এ। দুই টেস্টেই খেলা হাসান মাহমুদের চার ধাপ অবনতি হয়েছে, এখন ৫৭তে। দুধাপ উন্নতি করেছেন পেসার খালেদ আহমেদ। বোলিংয়ে যথারীতি শীর্ষ ধরে রেখেছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারবানি। প্রথম টেস্টের সেরা খেলোয়াড় একলাফে ১৪ ধাপ উন্নতি করেছেন। বোলিংয়ে তার বর্তমান অবস্থান ১৫তে।

Tags: জাকেরজিম্বাবুয়েবাংলাদেশমিরাজমুমিনুললিড স্পোর্টসশান্ত
Previous Post

শাহে আলম মুরাদের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে কোম্পানি দখলের অভিযোগ

Next Post

মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির আট নির্দেশনা

Next Post
মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির নির্দেশনা চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির আট নির্দেশনা

গাড়িতে জ্বালানি তেল ভরার সময় হাতে গ্লাভস পরা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কমলো জ্বালানি তেলের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT