চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুল রানে ফিরবেন, নিশ্চিত বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 অপরাহ্ন 30, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়টা খুব খারাপ যাচ্ছে মুমিনুল হকের। রানে ফেরার পথ সহজ করতে নেতৃত্ব থেকে সরে গেছেন। তারপরও যেন অদৃশ্য এক চাপ ভর করে আছে টেস্ট স্পেশালিস্টের ব্যাটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, ঘরোয়া ক্রিকেট খেলে আত্মবিশ্বাস ফিরে পেলে আগের মতো হাসবে মুমিনুলের ব্যাট।

টেস্ট ক্রিকেটারদের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলা জরুরি হিসেবেই দেখছেন নাজমুল হাসান। যদিও আন্তর্জাতিক সূচির ব্যস্ততা থেকে সেই সময় বের করাও মুশকিল।

টেস্টে ভালো করার পথ বের করতে বোর্ডের কার্যনির্বাহী কমিটির কাছে সুপারিশ চেয়েছেন বিসিবি সভাপতি। তাদের প্রস্তাবের ভিত্তিকে করণীয় ঠিক করবে বোর্ড। এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি টেনে আনেন মুমিনুল প্রসঙ্গও।

‘সামনের বছর ১৪টা টেস্ট ম্যাচ। চিন্তা করছি কী হবে। যারা ওয়ানডে, টি-টুয়েন্টিও খেলে তাদের জন্য সব খেলা কঠিন। ঘরোয়া ক্রিকেট নিয়ে অনেক কথা হয়। ওদের তো আমরা ঘরোয়ায় খেলার সুযোগ করে দিতে পারছি না। ওরা খেলবে কখন? ঘরোয়া লিগে খেলতে দিতে হবে তো! সুযোগ থাকলেও খেলত কিনা সন্দেহ। আর এখন খেলার সুযোগই আমি দেখি না।’

‘লংগার ভার্সন কীভাবে কিছু করা যায় কিনা আলাপ হয়েছে। ওয়ার্কিং কমিটি তিনটা প্রপোজাল তৈরি করছে। তারপর আলোচনা হবে। খেলে যদি ওরা টেস্টে যেতে পারে তাহলে ওদের জন্যই ভালো হবে। মুমিনুল রানে নেই। আমি নিশ্চিত ও কামব্যাক করবে। সে টেস্টের ক্যাপ্টেনও হল হঠাৎ করে, বেশ কয়েক ম্যাচ ধরে রান পাচ্ছে না। সে যদি ঘরোয়া খেলে নিশিচতভাবেই ফিরে আসবে।’

Tags: নাজমুল হাসানবিসিবিমুমিনুললিড স্পোর্টস
Previous Post

হবিগঞ্জের শফি উদ্দিনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

Next Post

বিবৃতিতেও নিজেদের ঢাকতে পারল না ইউনূস সেন্টার

Next Post
ইউনূস সেন্টার এর প্রতিষ্ঠাতা হাসানুল হক ইনু. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবৃতিতেও নিজেদের ঢাকতে পারল না ইউনূস সেন্টার

গল টেস্টের মাঠে ধসে পড়া গ্যালারির ছাদ, আহত ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

গল টেস্টে ঝড়ো হাওয়ায় ধসে পড়ল গ্যালারির ছাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT