চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে ১২ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:16 অপরাহ্ন 14, মে 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঘূর্ণিঝড় মোখার কারণে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও ধ্বংসপ্রাপ্ত কাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখা তাণ্ডব চালিয়ে বাংলাদেশের ভূখন্ড ত্যাগ করলেও রেখে গেছে ধ্বংস চিহ্ন। শুধুমাত্র কক্সবাজার জেলার সেন্টমার্টিন দ্বীপেই বিধ্বস্ত হয়েছে প্রায় এক হাজার ২০০ বাড়িঘর। এছাড়াও কক্সবাজার জেলাজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারেরও অধিক বাড়িঘর। বেশকয়েকজন মানুষ আহত হলেও কারো নিহত হবার খবর পাওয়া যায়নি। আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্য দিয়ে ঘূর্ণিঝড়টি শেষ পর্যায়ে বাংলাদেশের উপকূল থেকে দিক পরিবর্তন করে মিয়ানমারের ভূখন্ডে প্রবল আঘাত হানে।

রোববার (১৪ মে) ভোর রাত থেকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব কক্সবাজার জেলাজুড়ে লক্ষ্য করা যায়। ভোর থেকেই শুরু হয় বৃষ্টিপাত। দিন বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। সে সাথে দমকা ও ঝড় হওয়াও শুরু হয়। এভাবেই চলেছে রাত ৮টা পর্যন্ত।

ঘূর্ণিঝড় মোখার কারণে গাছপালা ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত, ঝড়ের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

 

ঘূর্ণিঝড় পরবর্তীতে স্থানীয়সূত্রে জানা যায়, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের প্রায় সবক’টি কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। পুরো কক্সবাজার জেলায় ১২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু গাছপালা উপড়ে পড়েছে। তবে আহত হলেও নিহত হওয়ার কোনো ঘটনা নেই। উচ্চ জলোচ্ছ্বাসে নিচু এলাকা প্লাবিত হয়েছে।ঘূর্ণিঝড় মোখার কারণে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ দু’লাখ ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছিল আশ্রয় কেন্দ্রে। রোববার সন্ধ্যার পর তারা ফিরে গেছে নিজেদের বাড়ি ঘরে। সব মিলিয়ে চরম উৎকণ্ঠায় এক রাত এক দিন কেটেছে কক্সবাজার উপকূলবাসীর।

বাংলাদেশের একটি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার জেলা প্রশাসক মো. শাহীন ইমরান জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী, কক্সবাজার জেলায় ঘূর্ণিঝড় মোখার কারণে দু’হাজার বাড়িঘর বিধ্বস্ত এবং ১০ হাজার বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে এক হাজার ২০০ কাচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

তিনি আরও বলেন, কক্সবাজার জেলার ৭৭৬টি আশ্রয়কেন্দ্র ছাড়াও ৬৭টি হোটেলকে আশ্রয়কেন্দ্র করা হয়েছিল। এসব কেন্দ্রে দু’লাখ ২০ হাজার মানুষ আশ্রয় নেন।ঘূর্ণিঝড় মোখার কারণে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড. তানজীর সাইফ আহমেদ বলেন, আমরা অনেকগুলো জিও ব্যাগসহ আমাদের কয়েকটি টিম প্রস্তুত রেখেছিলাম।

বৃষ্টির মধ্যে সমুদ্র সৈকত ও পর্যবেক্ষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ যদি কোথাও বেড়িবাঁধ ভেঙ্গে যায় সাথে সাথে যেন আমরা সেখানে কাজ করতে পারি। কিন্তু ঘূর্ণিঝড়ে কোথাও বেড়িবাঁধ ভেঙে যায়নি। তবে ৩৫ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে বলে জানান তিনি।

ঘূর্ণিঝড় মোখার কারণে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও রাস্তা, জলাবদ্ধতা. Channel i News - চ্যানেল আই নিউজ

এছাড়াও ঘূর্ণিঝড় মোখার কারণে জোয়ারের সময় সাগরের পানি বৃদ্ধি পেয়ে কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ, উখিয়া ও সদরের নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

ঘূর্ণিঝড় মোখার কারণে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও ধ্বংসপ্রাপ্ত টিনের চালা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব চালানোর আগেই সবগুলো ট্রলার সাগর থেকে ফিরে এসেছিল।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, সোমবার বৃষ্টি বন্ধ হয়ে আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের স্থানীয় আবহাওয়া অফিস ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বলেও জানান তিনি।

Tags: কক্সবাজারঘূর্ণিঝড় মোখামোখা
Previous Post

একাদশে ফিরেই মোস্তাফিজের আঘাত

Next Post

তুরস্কে চলছে ভোট গণনা, প্রাথমিক ফলাফলে এগিয়ে এরদোয়ান

Next Post
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ভোট গণনা চলাকালে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে চলছে ভোট গণনা, প্রাথমিক ফলাফলে এগিয়ে এরদোয়ান

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার্লিংকে ফেরালেন মিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT