চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পটুয়াখালীতে আসামী ছাড়িয়ে নিতে থানা ঘেরাও, পুলিশের সাথে সংঘর্ষ

এনায়েতুর রহমান by এনায়েতুর রহমান
8:30 পূর্বাহ্ন 18, জুন 2022
in - সেমি লিড, জনপদ, পটুয়াখালী
A A
পটুয়াখালীতে আসামী ছাড়িয়ে নিতে থানা ঘেরাও, পুলিশের সাথে সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় এক আসামীকে গ্রেপ্তার করায় মহিপুর থানা ঘেরাও করা হয়েছে। এতে পুলিশের লাঠিচার্জ ও উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় আট পুলিশসহ ২৩ জন আহত হয়েছে।

আহত পুলিশ সদস্যদের মধ্যে মহিপুর থানার এসআই হালিমকে কলাপাড়া হাসপাতালে এবং নারী সদস্য শীলা ও নাসরিনকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মিলন, আফজাল, ওবায়দুল এবং নারী সদস্য নাহার ও লিজাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শুক্রবার বিকেলে পুলিশের সাথে পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের এই সংঘর্ষের পর পুলিশ মেম্বার প্রার্থী জলিল ঘরামিকেও গ্রেপ্তার করে।

মহিপুর থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, লতাচাপলী ইউনিয়নের দুই নং ওয়ার্ডে পরাজিত মেম্বার প্রার্থী জলিল ঘরামির ভাই খলিল ঘরামির নেতৃত্বে বিজয়ী মেম্বার প্রার্থী আবুল কাজীর সমর্থক কবির মোল্লাকে বৃহস্পতিবার বেদম মারধর করলে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কবির মোল্লার স্ত্রী শিউলি বেগম মহিপুর থানায় খলিল ঘরামিসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন। বিকেল তিনটার দিকে পুলিশ আসামি খলিল ঘরামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এর পরপরই খলিলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে কয়েক’শ নারী-পুরুষ জলিল ঘরামি ও লাইলি বেগমের নেতৃত্বে থানা ঘেরাও করে। পুলিশ তাদেরকে চলে যাওয়ার অনুরোধ করলে বাকবিতণ্ডার এক পর্যায়ে হামলা চালায়। পুলিশও হামলা ঠেকাতে লাটিপেটা করলে উভয় পক্ষের ঘণ্টাব্যাপী সংঘাত হয়। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ।

এতে আট পুলিশ সদস্য এবং জলিল সমর্থকদের ১৫ জন আহত হয়। জলিল সমর্থকদের আহত আঃ রাজ্জাক, রাজা মিয়া, দুলাল, মনির মোল্লা, মনিরুজ্জামান, কাদের মাঝি, মিলন বেপারী, ওবায়দুল্লাহ, ইলিয়াস, রায়হান, মোসলেম, মজিদ, ইউসুফ, বিউটি ও সাফিয়ার নাম জানা গেছে।

ওসি আবুল খায়ের আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Tags: থানা ঘেরাওপুলিশের সাথে সংঘর্ষ
Previous Post

অনেকটা পিছিয়ে থেকেও লড়াইয়ের আশা

Next Post

‘আমরা তো জেতার জন্যই খেলবো’

Next Post
বাংলাদেশি ক্রিকেটার সাক্ষাৎকার নিচ্ছেন একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা তো জেতার জন্যই খেলবো’

বাংলাদেশের বিভিন্ন শহরে মুসল্লিরা মহানবীকে অবমাননার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যে যুক্তরাষ্ট্রের নিন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT