চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রহমানের পর তারই দলের মোহিনীর বিচ্ছেদের ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 20, নভেম্বর 2024
in বিনোদন
A A
একজন নারী গিটার বাজাচ্ছেন, অন্য দুইজনের ছবি ইনসার্টে দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বিশ্ব সংগীতের কিংবদন্তী শিল্পী এ আর রহমান! মঙ্গলবার এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর তারই দলের অন্যতম বেজিস্ট মোহিনী দেও দিলেন বিচ্ছেদের ঘোষণা! যা নিয়ে সংগীত দুনিয়ায় রীতিমত তোলপাড়!

এ আর রহমানের দলে বেজ গিটারিস্ট হিসেবে বহুদিন ধরেই আছেন কলকাতার মেয়ে মোহিনী দে। দেশ-বিদেশের বহু কনসার্টে তাকে দেখা গেছে। এমনকি বাংলাদেশের ‘চেঞ্জ অব উইন্ড’ এবং ভারতের কোক স্টুডিওর গানেও মোহিনীকে বাজাতে দেখা গেছে! সেই তিনিই নিজের বিচ্ছেদের ঘোষণা দিলেন গুরু এ আর রহমানের বিচ্ছেদের দিনে!

এ নিয়ে অবশ্য ভারতের নেটিজেনরা ইতিমধ্যে নানা ইঙ্গিত খুঁজে পাচ্ছেন! কেউ কেউ তো বলছেন, তবে কি রহমানের সাথে বঙ্গ কন্যার কোনো সম্পর্ক রয়েছে! নাহলে একই দিনে কেন তারা বিচ্ছেদের ঘোষণা দিবেন?

মঙ্গলবার এ আর রহমানের স্ত্রী সায়রা বানু তার আইনজীবীর মাধ্যমে যখন বিবাহ বিচ্ছেদের বিবৃতি প্রকাশ করেন, তার কয়েক ঘণ্টার মধ্যেই রহমানের দলের বেজিস্ট মোহিনী দে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানান ইনস্টাগ্রামে।

সংগীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করেন মোহিনী। তাই দু’জনের কর্মক্ষেত্র একই, বিধায় বিচ্ছেদ হলেও তারা একসঙ্গে কাজ করে যাবেন বলেই জানিয়েছেন মোহিনী।

বাইরে বসে গিটার ও স্যাক্সোফোন বাজাচ্ছেন দুই শিল্পী, প্রকৃতি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ দু’জনে যৌথ পোস্ট দিয়ে লেখেন, ‘‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি আর মার্ক আলাদা হচ্ছি। প্রথমত, আমাদের বন্ধু এবং পরিবারকে জানাই এই সিদ্ধান্ত আমরা পারস্পরিক সহমতেই নিয়েছি। তবে বিচ্ছেদের পরও একে অপরের বন্ধু থাকব। কিন্তু আমাদের দু’জনের আকাঙ্ক্ষা ভিন্ন এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বিচ্ছেদ হলেও যে কাজগুলি হাতে রয়েছে, সেগুলি তো করব বটেই। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব।’’

জীবনের এমন একটা স্পর্শকাতর মুহূর্তে সকলের কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাক সেটাই চাইছেন মোহিনী। আর তাই মন্তব্যের ঘর বন্ধ রেখেছেন তিনি। তবে সমালোচনা থেমে নেই। অনেকেই বলতে শুরু করেছেন, ‘তাহলে কি রহমানের সঙ্গে কিছু চলছে?’

রহমানের সঙ্গে বিশ্বব্যাপী ৪০টিরও বেশি শোতে পারফর্ম করেছেন মোহিনী। ২০২৩ সালের আগস্টে তার স্ব-নামে (মোহিনী) প্রথম অ্যালবাম প্রকাশ করেছেন।

Tags: এ আর রহমানগান বাংলাগিটারিস্টবিচ্ছেদবেজিস্টসংগীত
Previous Post

পাকিস্তানে জঙ্গি হামলায় ১২ সেনা নিহত

Next Post

শীর্ষস্থানে পৌঁছাতে আইগ্যাস ইউনাইটেডের অভ্যন্তরীণ সভা

Next Post
আইগ্যাস ইউনাইটেডের কর্মীরা একত্রিত হয়ে অভ্যন্তরীণ সভা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শীর্ষস্থানে পৌঁছাতে আইগ্যাস ইউনাইটেডের অভ্যন্তরীণ সভা

শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের দৃশ্য, পুলিশ মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT