চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্তলোকে শিক্ষক-লেখক মুহাম্মদ হায়দার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 23, নভেম্বর 2022
in শিল্প সাহিত্য
A A
শিক্ষক ও লেখক মুহাম্মদ হায়দার এর ছবি, অনন্তলোকে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক, লেখক ও লিটল ম্যাাগাজিন ‘কর্নঝোরা’র সম্পাদক ড. মুহাম্মদ হায়দার আর নেই। বুধবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, গেল সপ্তাহে জামালপুরের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুহাম্মদ হায়দার। প্রচণ্ড শ্বাস কষ্ট শুরু হওয়ায় গত ১৯ নভেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে জানা যায়, ফুসফুসে পানি ও ক্যানসার ছড়িয়ে গেছে।

মুহাম্মদ হায়দারের শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সারে পাঁচটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে অধ্যাপক আফজালুর রহমান বলেন, ‘মেধাবী গবেষক, বাগ্মী, নিবেদিতপ্রাণ শিক্ষক, সজ্জন প্রিয় মানুষ ছিলেন মুহাম্মদ হায়দার। তিনি কয়েক বছর আনন্দ মোহন কলেজে আমার সহকর্মী ছিলেন। তার মতো বিদগ্ধ মানুষকে এতো দ্রুত হারিয়ে ফেলা সত্যিই দুঃখজনক।’

১৯৬৮ সালের জানুয়ারিতে জামালপুর জেলায় জন্ম গ্রহণ করেন মুহাম্মদ হায়দার। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ছোটগল্প (১৯৭১-১৯৯০) শীর্ষক অভিসন্দর্ভের জন্য এম.ফিল. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচ. ডি, অভিসন্দর্ভ রচনা করেন তিনি।

শিক্ষকতা করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, আনন্দ মোহন কলেজে। সর্বশেষ তিনি জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অ্যালামনাইয়ের সদস্য, বাংলা সমিতির সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (হান্নান- সুলতান পরিষদ) ছিলেন মুহাম্মদ হায়দার। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ছোটগল্প, বাংলাদেশের কবিতায় লোকায়ত জীবন, রবীন্দ্রনাথ: তিনটি ছোটগল্প সহ বেশকিছু বই রচনা করেছেন মুহাম্মদ হায়দার।

Tags: অধ্যাপকআফজাল রহমানগল্পকারছোটগল্পলেখকশিক্ষক
Previous Post

ফ্রান্স তাদের নিজস্ব খেলাই খেলেছে

Next Post

ফ্রান্সের জয়ের নায়ক ‘প্ল্যান বি’

Next Post
ফ্রান্সের ফুটবল খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের জয়ের নায়ক ‘প্ল্যান বি’

অ্যাভাটার সিনেমার নায়কের চরিত্র, জঙ্গলের মধ্যে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবির মূলধন তুলতেই আয় করতে হবে ২ বিলিয়ন ডলার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT