চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজেএসএ মহাসচিব পদে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নির্বাচিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 অপরাহ্ন 02, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিজেএসএ মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজেএসএ মহাসচিব পদে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নির্বাচিত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) ২০২৬ সেশনের নির্বাচনে মহাসচিব পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বাংলাদেশ বিচার বিভাগে তৃতীয় বিজেএসসির সদস্য।

সোমবার ১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সারাদেশে কর্মরত প্রায় দুই হাজার বিচারক ভোট দেন। দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আনন্দমিছিল বের করে সাধারণ বিচারকরা।

বিচারকদের মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েই আলোচনায় আসেন মোস্তাফিজুর রহমান। তার প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল—ওয়ান জজ ওয়ান কার নীতির আওতায় প্রতিটি বিচারকের জন্য পৃথক গাড়ি বরাদ্দ, ১০০ শতাংশ জুডিশিয়াল অ্যালাউন্স কার্যকর, আধুনিক, নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ, অসুস্থ বিচারকদের জন্য উন্নত চিকিৎসা সহায়তা ও শক্তিশালী কল্যাণ তহবিল গঠন।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বিজয় আমার একার নয়, এটি আমাদের পুরো বিচারক পরিবারের বিজয়। আমি বিশ্বাস করি, বিচারকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হলেই ন্যায়বিচার আরও শক্তিশালী হবে। আমরা সবাই মিলে একটি আধুনিক ও জনবান্ধব বিচার ব্যবস্থা গড়ে তুলব।

মোস্তাফিজুর রহমান দায়িত্বশীলতা, সততা ও সহকর্মীবান্ধব ভূমিকার জন্য বিচার বিভাগে ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। নবনির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্য বিচারকদের স্বার্থরক্ষা, কল্যাণ এবং বিচার বিভাগের উন্নয়নকে অগ্রাধিকার দেবে বলে আশা করা হচ্ছে।

Tags: চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটনির্বাচন ২০২৫বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন
Previous Post

‘বিশ্বকাপের জন্য দল আগে থেকেই প্রস্তুত’

Next Post

‘বিশ্বকাপে ভালো রান করলেই হবে, আমার আর কিছু লাগবে না’

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিশ্বকাপে ভালো রান করলেই হবে, আমার আর কিছু লাগবে না’

চ্যানেল আই অনলাইন অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে বিজয়ীদের সম্মাননা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেল ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT