চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিলয়-নাদিয়াকে নিয়ে রিপনের ‘মফিজ স্যার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 29, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
নিলয়, নাদিয়া ও রিপনের ছবি, নাটকের দৃশ্য, বাংলা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক হিসেবে এলাকায় বেশ সুনাম মফিজের। কিন্তু তার পোশাক, চলন-বলনেই যতো ঝামেলা! লোকে ব্যঙ্গ করে এজন্য গোবেচারা বলেও সম্বোধন করে! ঘটনাক্রমে কোচিং সেন্টারে সুরাইয়ার সাথে প্রেম হয়। মফিজের এমন ভাবমূর্তি সুরাইয়ার মনেও কষ্ট দেয়।

বিষয়টি আর নিতে না পেরে মফিজ। আস্তে আস্তে নিজেকে বদলে নিতে শুরু করে। মফিজ স্যার হয়ে যান এম স্যার। চশমা ছেড়ে কন্ট্রাকলেন্স ধরেন। হাফহাতা শার্টের পরিবর্তে টিশার্ট জিন্স ধরেন। কথাবার্তা চালচলন সব কিছুই বদলে যায় ধীরে ধীরে। এতে সুরাইয়ার পরিবার বেশ খুশি হলেও সুরাইয়ার ভালো লাগে না। সে চিনতে পারে না প্রিয় মানুষটাকে। সুরাইয়া দুঃখ প্রকাশ করে ফিরে পেতে চায় তার সেই মফিজ স্যারকে। কিন্তু আশ্চর্যজনক ভাবে মফিজ চাইলেও আর ফিরতে পারে না আগের অবস্থানে।

অন্যদিকে স্যারের এই পরিবর্তনে কোচিং ব্যবসায়ও ধস নামে। পাশেই গড়ে ওঠে নতুন কোচিং সেন্টার। সেখানে শিক্ষার্থীদের আনাগোনা দেখে আস্তে আস্তে ডিপ্রেশনের চলে যায় মফিজ। একটা সময়ে বুঝতে পারেন তিনি সব হারিয়ে নিঃস্ব।

শেষ পর্যন্ত কী হয় মফিজ স্যারের? তার সাথে কি সুরাইয়ার বিয়ে হয়? তিনি কি আবার আগের মতো সাদামাটা মফিজ হতে পারেন?- এসব প্রশ্নের উত্তর জানতেই দেখতে হবে রাজীব আহমেদের রচনা ও রিপন রহমানের পরিচালনায় নাটক ‘মফিজ স্যার’।

নাটকে মফিজ স্যারের চরিত্রে অভিনয় করেছেন নিলয় এবং ছাত্রী সুরাইয়ার চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া। এছাড়াও আছেন অভিনেতা সোহেল খান।

দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করলেও এটিই রিপন রহমানের প্রথম পরিচালিত নাটক। ১২ বছর নির্মাতা তাহের শিপনের প্রধান সহকারী হিসেবে কাজ করেছেন রিপন। অসংখ্য নাটক, টেলিফিল্ম ও রিয়েলিটি শো করেছেন সফলতার সাথে।

নিজের প্রথম পরিচালিত নাটক নিয়ে উচ্ছ্বসিত রিপন জানান, এটি আমার প্রথম একক কাজ। খুব আবেগ দিয়েই নির্মাণ করেছি। আশা করছি দর্শক নিরাশ হবেন না।

তিনি জানান, বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সিডি ভিশন নামের ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শক দেখতে পারবেন।

Tags: টেলিফিল্মনাটকনাদিয়ানিলয়রিপন রহমান
Previous Post

বিএনপিকে নেতিবাচক রাজনীতি থেকে সরে আসতে হবে: কাদের

Next Post

‘নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশ’ শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত

Next Post
উঠান বৈঠকে বক্তা বক্তব্য দিচ্ছেন, নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

'নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশ' শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত

পিএসজিতে থাকার জন্য এমবাপে নিশ্চিত করেছেন, ফুটবল মাঠে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজিতে থাকার ১০০ ভাগ নিশ্চয়তা দিলেন এমবাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT