চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর প্রচেষ্টা আটকানো গিয়েছে: অমর্ত্য সেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 06, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অমর্ত্য সেনের ছবি, তিনি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ ও দার্শনিক।. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি শেষ হওয়া লোকসভা ভোটের ফল নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতামত ছিল, ভারতের নাগরিকেরা বিজেপির হিন্দুরাষ্ট্রের আদর্শকে প্রত্যাখ্যান করেছেন। এ বার অমর্ত্য মন্তব্য করলেন, ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর প্রচেষ্টা কিছুটা আটকানো গিয়েছে। পাশাপাশি, ভারতীয় ন্যায় সংহিতা নিয়েও বিজেপির সমালোচনা করেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

অমর্ত্য সেনের দাবি, ‘সংবিধান বদল করতে যে যে আলোচনার প্রয়োজন ছিল, তা করা হয়নি।’

প্রতীচী ট্রাস্টের পক্ষ থেকে প্রায় প্রতি বছরই একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়। এ বার সেই আলোচনাচক্রের বিষয় ছিল, ‘কেন স্কুলে যাই: সহযোগিতার সহজ পাঠ।’

শনিবার (৬ জুলাই) পশ্চিমবঙ্গের বোলপুরে ওই আলোচনায় অংশ নিয়েছিলেন প্রতীচী ট্রাস্টের চেয়ারম্যান অমর্ত্য সেন। আলোচনায় ছিলেন অধ্যাপক জঁ দ্রেজ। এ ছাড়াও রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্ররা আলোচনাচক্রে অংশ নিয়েছিলেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অমর্ত্য।

বক্তব্যে চলে আসে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গও। তিনি বলেন, ‘স্কুলে পর্যন্ত আলোচনা পৌঁছে গিয়েছিল! ভারতকে কীভাবে হিন্দুরাষ্ট্র করা যায় সেই আলোচনা হত। কিন্তু আমাদের জানা দরকার, হিন্দু-মুসলমানের মধ্যে পার্থক্য বাচ্চাদের মধ্যে একেবারেই নেই। তাই দেশে লোকসভা নির্বাচনে ভারতকে হিন্দুরাষ্ট্র করার প্রচেষ্টা থেকে আটকানো গেল।’

ফৈজাবাদ লোকসভার কেন্দ্রের ফলের প্রসঙ্গ টেনে অমর্ত্য সেন বলেন, ‘ওরা এটা মানতে পারল না যে, যেখানে বড় মন্দির তৈরি হল, সেখানে একজন সেকুলার (ধর্মনিরপেক্ষ) দলের প্রার্থী, হিন্দুরাষ্ট্র গড়ার প্রার্থীকে হারিয়ে দিয়েছেন।’

তিনি বলেন, ‘দেখুন, ভারত একেবারেই ধর্মনিরপেক্ষ দেশ নয়। তবে বহু ধর্মের দেশ তো বটেই।’

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নালন্দা বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেছেন। প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, মনমোহন সিংহের সরকারের সময়ে অমর্ত্যের সভাপতিত্বে তৈরি হয় ‘নালন্দা মেন্টর গ্রুপ’। ২০১২ সালে ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হন তিনি। আচার্য হিসাবে তার মেয়াদ শেষ হয় মোদি সরকারের আমলে ২০১৫ সালের জুলাই মাসে। তার পরে বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য ছিলেন অমর্ত্য সেন। ২০১৬ সালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক ছিন্ন হয়। পরিচালন সমিতি থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তিনি। আলোচনায় নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়েও আক্ষেপ করেছেন অধ্যাপক সেন। একটা সময়ে ওই বিশ্ববিদ্যালয়ে আচার্য ছিলেন তিনি।

এ অর্থনীতিবিদ বলেন, ‘বুদ্ধদেবের (গৌতম বুদ্ধ) থেকে নানা কিছুর শেখার আছে। নালন্দায় আগের সরকার আর বর্তমান সরকার কিছু করেনি।’

আগেও মোদি সরকারের নোটবন্দি-সহ বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেছেন অমর্ত্য। পাল্টা বিশ্বভারতীর জমি-বিতর্কে তাকে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্বের একাংশ। শনিবার দেশের বেকার সমস্যা নিয়েও কথা বলতে গিয়ে অমর্ত্য অর্থনৈতিক পরিকাঠামোর নিন্দা করেছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে মন্তব্য করেন।

তার কথায়, ‘একটা সংবিধান বদলাতে গেলে যে আলোচনা দরকার, সেগুলি হয়নি। আরও আলোচনার তো প্রয়োজন ছিল। তার প্রমাণ (আলোচনা হয়েছে বলে) তো দেখি না।’

Tags: অমর্ত্য সেন
Previous Post

শরিফুলদের বিপক্ষে তাসকিনদের ২ রানের জয়

Next Post

আক্তারুজ্জামান শাহীনই এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী: ডিবি

Next Post
আক্তারুজ্জামান শাহীনই এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী: ডিবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আক্তারুজ্জামান শাহীনই এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী: ডিবি

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনলাইন সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটবিহীন গণতন্ত্র চলছে দেশে, জবাবদিহিতার অভাবে ডুবতে বসেছে অর্থনীতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT