চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খেলার মাঠে অপারেশন সিন্দুর’ মোদির সমালোচনায় কংগ্রেস নেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা জিতের উল্লাসে, মোদির সমালোচনায় কংগ্রেস নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল খেলার পর চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার সেই তালিকায় যোগ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছিলেন একটি পোস্ট। সেই পোস্টের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অতুল লোন্ধে পাতিল ও হর্ষবর্ধন শাকপাল। 

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি পোস্ট করে লেখেন, ‘অপারেশন সিন্দুর এখন খেলার মাঠে। ফলাফল একই- ভারত জিতেছে। অভিনন্দন আমাদের খেলোয়াড়দের।’

মোদির এমন পোস্টের পর তার সমালোচনা করে কংগ্রেস নেতা অতুল লোন্ধে পাতিল সংবাদমাধ্যম পিটিআইতে বলেছেন, ‘মাঝে মাঝে আমার সন্দেহ হয় প্রধানমন্ত্রী মোদির বৈদেশিক নীতি এবং কূটনীতি সম্পর্কে কোনো জ্ঞান আছে কি না। যদি আমাদের খেলতে হয়, স্পোর্টসম্যানশিপ নিয়েই খেলা উচিত।’

‘যদি অপারেশন সিন্দুর চলমান থাকত, তখন আমাদের খেলা উচিত হত না। যদি এই অবস্থার সমাধানের জন্য কোনো আলোচনা হয় বা চলতে থাকে, তখন খেলাধুলা একটি মাধ্যম হতে পারে। কিন্তু সবকিছুতে অপারেশন সিন্দুরের সাথে যোগসাজেশ করা ঠিক না …।’

মহারাষ্ট্র কংগ্রেসনেতা হর্ষবর্ধন শাকপালও মোদির এমন মন্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘তার টুইট থেকে এটা স্পষ্ট যে, আকাশ-বাতাস পানি বা খেলার মাঠ, তিনি সবকিছুতেই রাজনীতি আনবেন। ভারতের জয়ে আমরা গর্ব করি, কিন্তু বিষয়টি এমন নয় যে, প্রথমবার এশিয়া কাপ জিতেছি। একটি দেশের নির্দিষ্ট মর্যাদা আছে যেটা তিনি রক্ষা করতে পারেননি যার জন্য তার প্রতি সমবেদনা।’

খেলায় ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়েছে ভারত। এটি ভারতের নবম এশিয়া কাপের শিরোপা।

Tags: এশিয়া কাপ-২০২৫কংগ্রেসপাকিস্তানভারতমোদিলিড স্পোর্টস
Previous Post

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ

Next Post

চার ম্যাচেই বরখাস্ত বেনজেমাদের নতুন কোচ

Next Post
ফুটবল মাঠে কোচের সঙ্গে খেলোয়াড়ের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চার ম্যাচেই বরখাস্ত বেনজেমাদের নতুন কোচ

যুক্তরাজ্যের সারাহ কুক শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য দেখতে চান. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT