চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন হৃদয় বিদারক ঘটনা যা ভাষায় প্রকাশ করা যায় না: নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 12, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নরেন্দ্র মোদি বসে আছেন, গম্ভীর মুখাবয়ব সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের হতবাক ও কষ্ট দিয়েছে। এটি এমন এক হৃদয়বিদারক ঘটনা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের বাইরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে তিনি শোক প্রকাশ করেন।

তিনি লিখেছেন, এই দুঃখের মুহূর্তে, বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। ক্ষতিগ্রস্তদের সহায়তার সঙ্গে যুক্ত মন্ত্রী এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমি যোগাযোগ করেছি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে, এ দুর্ঘটনায় অনেক তরুণের প্রাণ গেছে। মূলত তিনি ছাত্রাবাসের শিক্ষার্থীদের কথা বলেছেন। তিনি বলেন, আহমেদাবাদের ইতিহাসে এটি অন্যতম একটি কালো দিন। আমরা এত তরুণের মৃত্যুতে শোক প্রকাশ করছি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ বিকেলে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এটি ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। লন্ডনগামী উড়োজাহাজটিতে ২৩০ জন যাত্রী এবং ২ জন পাইলট ও ১০ জন ক্রু ছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় তাদের কেউই বেঁচে যাননি। উদ্ধার কাজ এখন চলছে বলেও জানানো হয়।

এছাড়াও উড়োজাহাজটি একটি মেডিকেল কলেজের হোস্টেলে ধাক্কা খায়, এতে পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা যায় যে হোস্টেলের একটি ডাইনিং হলের দেয়ালে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে এবং কিছু প্লেটে এখনও খাবার দেখা যাচ্ছে।

Tags: উড়োজাহাজ দুর্ঘটনাউড়োজাহাজ বিধ্বস্ত
Previous Post

শ্রীলঙ্কা সফরের দল নিয়ে খুশি শান্ত

Next Post

ভারতে উড়োজাহাজ দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

Next Post
ভারতের উড়োজাহাজ দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে উড়োজাহাজ দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

করোনা ভাইরাসের জেনেরিক ছবি, মহামারীর সময়ের স্বাস্থ্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে আরও ১৫ জনের করোনা শনাক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT