চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকের উদ্দেশে মধুবন সিনেপ্লেক্সের ‘শেষ চিঠি’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
মধুবন সিনেপ্লেক্সে শেষ চিঠি সিনেমার শো চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়ার আধুনিক প্রেক্ষাগৃহ মধুবন সিনেপ্লেক্স শেষ পর্যন্ত বন্ধ ঘোষণা করলো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে মধুবনের মালিক রোকনুজ্জামান ইউনূস চ্যানেল আই অনলাইনকে হল বন্ধের আগাম খবর জানিয়েছিলেন।

বৃহস্পতিবার রাতে দর্শকদের উদ্দেশে ফেসবুক পোস্টে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মধুবন বন্ধ করে কর্তৃপক্ষ।

মধুবনের অফিশিয়াল ফেসবুক থেকে এক পোস্টে দর্শকের উদ্দেশে জানানো হয়, “প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে আপনাদের ভালোবাসা ও সমর্থনে মধুবন সিনেপ্লেক্স ছিল বিনোদন আর আনন্দের ঠিকানা। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে, দর্শক চাহিদা অনুযায়ী সিনেমার অভাব, সরকারের অনীহা, অস্বাভাবিক বৈদ্যুতিক বিল, কর্মচারীদের বেতনসহ নানা বাস্তব কারণে আমরা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। পর্যাপ্ত দর্শক না থাকায় আজ থেকে মধুবন একেবারে বন্ধ করতে বাধ্য হচ্ছি।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, সিনেমা হল কেবল একটি ব্যবসা নয়, বরং সংস্কৃতি, আবেগ এবং একসাথে আনন্দ ভাগাভাগির স্থান। তাদের ভাষ্য, “এই সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টের। তবে আপনাদের পাশে পাওয়াটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা কৃতজ্ঞ থাকব প্রতিটি দর্শকের কাছে।”

২০২১ সালে আধুনিকভাবে যাত্রা শুরু করা মধুবন সিনেপ্লেক্সের আসনসংখ্যা ছিল ৩৩৬। উদ্বোধনের পরপরই ‘পরাণ’, ‘হাওয়া’, ‘প্রিয়তমা’, ‘তুফান’ থেকে শুরু করে সাম্প্রতিক ‘বরবাদ’— একাধিক সিনেমা এখানে ব্যবসায়িক সাফল্য পায়। পরিবার নিয়ে দূরদূরান্ত থেকে আগত দর্শকদের জন্য রাতভর শো আয়োজনও হয়েছিল একাধিকবার।

কিন্তু ঈদ ছাড়া সারা বছর পর্যাপ্ত দর্শক না থাকায় এবং বিদেশি সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞার কারণে শেষ পর্যন্ত লোকসান গুনতে গিয়েই বন্ধের ঘোষণা দিতে হলো মধুবনকে। এমনটাই জানিয়েছেন মধুবন সংশ্লিষ্টরা।

Tags: আধুনিক প্রেক্ষাগৃহবগুড়াবন্ধমধুবনলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমা
Previous Post

কেন হঠাৎ আফগানিস্তানে মামুনুল হক?

Next Post

বাংলাদেশ ও চীন একসাথে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

Next Post
বাংলাদেশ ও চীন সম্পর্কের উন্নয়নে প্রধান উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও চীন একসাথে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে, এশিয়া কাপের প্রস্তুতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে সঙ্গী করে এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT