মডেল মেঘনা আলমকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে জানান তিনি। তার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সমসাময়িক বিভিন্ন বিষয়ে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার।








