চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকের শুটিংয়ে ডেকে গাজীপুরে রিসোর্টে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ!

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
7:45 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ, গাজীপুর, জনপদ
A A
অন্ধকারে একজন নারী নিজেকে জড়িয়ে ধরে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের নাটকের কথা বলে এক মডেলকে রিসোর্টে এনে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এক পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর রিসোর্টটিতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা করেছে জেলা প্রশাসন।

প্রাথমিকভাবে ২১ সেপ্টেম্বরের ওই ঘটনার অভিযোগের সত্যতা পাওয়ায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে রিসোর্টিকে ২ লাখ টাকা জরিমানাও করেছে।

জানা যায়, গেল ২১ সেপ্টেম্বর রাতে গাজীপুরের রাস রিসোর্টে পরিচালকের সাথে শুটিং এর কাজে আসেন এই মডেল। কথা ছিল নাটকের নায়িকার চরিত্রে অভিনয় করার। তবে ভেতরে ঢুকতেই আগে থেকেই অবস্থান করা দুজনকে সাথে নিয়ে ভুক্তভোগীর উপর চলে নির্মম নির্যাতন।

ভুক্তভোগীর অভিযোগ দফায় দফায় নির্যাতনের শিকার হয়ে ফিরে আসতে চাইলে দেয়া হয় হত্যার হুমকি। এক পর্যায়ে রিসোর্ট এর মালিক পরিচয় দেয়া এক ব্যক্তি ভুক্তভোগীর মোবাইল রেখে বের করে দেন সেখান থেকে। এই পর থেকেই চলছে এই নারীর আইনি লড়াই।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, কোনরকম অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিলো এই রিসোর্ট।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে তাই রিসোর্টে যারা অবস্থান করছিলো তাদের সবাইকেই আমরা আটক করেছি। জিজ্ঞাসাবাদের পর এই ঘটনায় যারা জড়িত মনে হবে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

শ্রীপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম বলেন, অভিযানের সময় রিসোর্ট কতৃপক্ষ কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার পাশাপাশি আপাতত রিসোর্টটি বন্ধ রাখা হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষায়ও ঐ নারীকে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে ফরেনসিক বিভাগ। আসামীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

Tags: গণধর্ষণমডেল
Previous Post

সাফ ফাইনাল: প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে বাংলাদেশ

Next Post

নির্বাচনে লড়বেন নেপালের জেন-জি আন্দোলন নেতা

Next Post
নেপালের জেন-জি আন্দোলন নেতা নির্বাচনে লড়ছেন, ছবি দুইজন পুরুষের।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে লড়বেন নেপালের জেন-জি আন্দোলন নেতা

টপপে মোবাইল বিতরণ অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্ড ছাড়া ইএমআই দিয়ে গ্রাহককে মোবাইল দেবে টপপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT